হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ৬৭ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, থাকছে ৫ স্তরের নিরাপত্তাবলয়

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ছয়টি আসনের মোট ভোটকেন্দ্রের ৬৭ শতাংশ ভোটকেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবার ৯১৩টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ২৩৮টি ও ঝুঁকিপূর্ণ ৩৭৪টি ভোটকেন্দ্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, পূর্বের সহিংসতার অভিজ্ঞতা এবং ভৌগোলিক অবস্থানের কারণে অধিকাংশ কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। বিশেষ করে কয়েকটি উপজেলায় বাড়তি নজরদারির প্রয়োজনীয়তা রয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বাড়ানোসহ কেন্দ্রভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

সূত্র জানায়, কিশোরগঞ্জ জেলার ছয়টি আসনের মোট ভোটার সংখ্যা ২৭ লাখ ২৭ হাজার। এর মধ্যে মোট পুরুষ ভোটার ১৩ লাখ ৯৪ হাজার ১৮৫ জন, মোট নারী ভোটার ১৩ লাখ ৩২ হাজার ৭৮৭ জন ও তৃতীয় লিঙ্গের মোট ভোটার ২৮ জন। পোস্টাল ব্যালটে রেজিস্ট্রেশনকারী ভোটার সংখ্যা ২৮ হাজার ৫৩৭।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানোসহ সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশের বডি-ওর্ন ক্যামেরা থাকবে। জেলায় সেনাবাহিনী থাকবে ১ হাজার ৫৭৩ জন, বিজিবি ২০ প্লাটুনে ৩০ জন করে এবং র‍্যাব সদস্য ১৩০ জন থাকবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন। এ ছাড়া পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য ও আনসার থাকবেন।

পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন থাকবেন। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় পুলিশ অন্য বাহিনীর সদস্যদের নিয়ে প্রস্তুত আছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, কিশোরগঞ্জের ছয়টি আসনেই পাঁচ স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ, আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

নাটোরে ইসলামী ব্যাংকের ৪ কোটি টাকার লেনদেনে স্থগিতাদেশ

উত্তরায় পাখির চোখে নিরাপত্তা দেবে র‍্যাব, প্রস্তুত থাকবে হেলিকপ্টার

উত্তরায় সিসিটিভিতে ভোটকেন্দ্রে নজরদারি করবে সেনাবাহিনী

শিক্ষার্থীকে যৌন হয়রানি ও নির্যাতনের অভিযোগে রাবি শিক্ষককে অব্যাহতি

দুদকের মামলায় মৎস্য সমিতির চার দলনেতার পাঁচ বছর করে কারাদণ্ড

সিলেট বিভাগ: কোন্দল, বিদ্রোহীর চাপে বিএনপি, জোটে ‘দুর্বল’ জামায়াত

বরগুনায় জামায়াত ও বিএনপি প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

ময়মনসিংহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত, বিক্ষুব্ধ জনতার আগুন

কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ