হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে গৃহবধূকে গলা কেটে হত্যা: আহত স্বামী হাসপাতাল থেকে গ্রেপ্তার

পলাশবাড়ী (গাইবান্ধা)  প্রতিনিধি

নারীর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় ওই নারীর স্বামী গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে ভাড়া বাসা থেকে ববিতা খাতুন (৩০) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় ওই নারীর স্বামী পুরুষাঙ্গ কেটে ফেলা হারুন মিয়াকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২৯ মার্চ) ভোরে তাঁকে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল থেকে তাঁকে গ্রেপ্তার করে পলাশবাড়ী থানা-পুলিশ।

আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান।

এর আগে গতকাল শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা এলাকার আমালাগছি এলাকার একটি ভাড়া বাসা থেকে ববিতা বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে কেটে ফেলা একটি পুরুষাঙ্গ পায় পুলিশ।

পুলিশ জানায়, পুরুষাঙ্গটি ববিতার স্বামী হারুন মিয়ার। একাধিক নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে তারা জানতে পেরেছে, স্বামী-স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে ববিতা তাঁর স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেন। পরে হারুন তাঁর স্ত্রীকে হত্যা করে আহত অবস্থায় পালিয়ে যান। ভোরে রংপুর মেডিকেল কলেজ থেকে চিকিৎসাধীন অবস্থায় হারুনকে গ্রেপ্তার করে তারা।

পলাশবাড়ী থানার ওসি সারোয়ারে আলম খান বলেন, গলা কেটে হত্যার ঘটনায় ববিতা বেগমের পলাতক স্বামী হারুন মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। হত্যাকাণ্ড সংঘটিত হওয়া রুমে পাওয়া পুরুষাঙ্গটি হারুন মিয়ার।

ওসি আরও জানান, হারুন মিয়া শঙ্কামুক্ত হলেও রক্তস্বল্পতার কারণে তাঁর শরীরে রক্ত দেওয়া হচ্ছে। তিনি কোনো কথাই বলছেন না। সুস্থ হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হবে।

এদিকে ববিতাকে গলা কেটে হত্যার ঘটনায় গতকাল রাতেই নিহতের মা হাসনা বেগম বাদী হয়ে হারুনকে প্রধান আসামি করে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

কেরানীগঞ্জে পুলিশ সদস্যের বাড়ি ভাঙচুরের অভিযোগ

ডোবায় ডুবে যমজ শিশুর মৃত্যু

অবৈধভাবে ইতালিযাত্রা: লিবিয়ায় কালকিনির যুবকের মৃত্যু

চট্টগ্রামে ইস্পাহানী বস্তিতে আগুন, ৩০ পরিবারের সব পুড়ে ছাই

গোয়াইনঘাটে অবৈধ ইটভাটা স্থাপনের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীতে ৩ জনকে কুপিয়ে জখম, গণপিটুনিতে হামলাকারী নিহত

কুষ্টিয়ায় আ.লীগ নেতাকে ডেকে নিয়ে গুলি

৮ ঘণ্টা বসে তেল না পেয়ে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা

সিরাজগঞ্জে ‘অবৈধ মজুতকৃত জব্দ পেট্রল গায়েব’ সংবাদটি ভুল বলে দাবি ইউএনওর

অনুমোদন ছাড়াই হাসপাতাল চালু, বন্ধ করে দিল স্বাস্থ্য বিভাগ