হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে কারখানায় আগুন: চলছে দ্বিতীয় দিনের তল্লাশি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফায়ার সার্ভিসের কর্মীরা পোড়া ধ্বংসস্তূপ সরিয়ে কারখানার প্রত্যেকটি জায়গায় তল্লাশি চালাচ্ছে। ছবি: আজকের পত্রিকা

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় দ্বিতীয় দিনের মতো কারখানার ভেতরে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস। ভেতরে কোনো মরদেহ বা হতাহত কেউ আছে কিনা তা তল্লাশি করে দেখা হচ্ছে।

আজ রোববার সকালে দেখা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা পোড়া ধ্বংসস্তূপ সরিয়ে কারখানার প্রত্যেকটি জায়গায় তল্লাশি চালাচ্ছে। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোনো মরদেহ উদ্ধার হয়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন আজকের পত্রিকাকে বলেন, আগুন পুরোপুরি কারখানা নিভে গেছে, তবে এলাকাটি ঝুঁকিমুক্ত করতে এখনো ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। পাশাপাশি ভেতরে কোনো হতাহত ব্যক্তি আটকা পড়ে আছে কিনা তাও খোঁজা হচ্ছে।

গতকাল শনিবার বিকেল ১টা ১৩ মিনিটে কদমতলী চৌরাস্তায় একটি গ্যাস লাইট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুজন গুরুতর আহত হন। তাঁদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা পোড়া ধ্বংসস্তূপ সরিয়ে কারখানার প্রত্যেকটি জায়গায় তল্লাশি চালাচ্ছে। ছবি: আজকের পত্রিকা

আনোয়ারুল ইসলাম দোলন জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর কারখানার ভেতর থেকে একে একে মরদেহগুলো উদ্ধার করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এদিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ২ লাখ টাকা এবং আহত ও চিকিৎসাধীন প্রত্যেক শ্রমিককে চিকিৎসার জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আরও পড়ুন:

বরিশালে তেলবাহী লরিতে আগুন

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিলের চেষ্টা, পুলিশের বাধা, সংঘর্ষে আহত ২০

বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করছে: পরওয়ার

গোমস্তাপুরে নিখোঁজ শিশুর লাশ ধানখেত থেকে উদ্ধার

নালিতাবাড়ীতে অটোরিকশার ভাড়া নির্ধারণ

৭ দিনের মধ্যে সরাতে হবে অবৈধ নাইট কোচ কাউন্টার

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রটোকল অফিসার সেজে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

তোফাজ্জল হত্যা: আত্মসমর্পণের পর চার্জশিটভুক্ত দুই আসামির জামিন

প্রধান শিক্ষককে চড়থাপ্পড় মেরে পদত্যাগপত্রে সই, মামলা

পঞ্চগড়ে নদীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার