হোম > সারা দেশ > বগুড়া

ছেলের লাঠির আঘাতে বাবা নিহত

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার গাবতলীতে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের উত্তর কোলাকোপা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম লজু (৫০) ওই গ্রামের মোজাহার আলীর ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, শিপন মিয়া (২২) মাদকের টাকার জন্য প্রায়ই বাবা- মা’র সঙ্গে ঝগড়া করতেন। বাড়ির জিনিসপত্র বিক্রি করে মাদক সেবন করতেন। এ নিয়ে বুধবার রাতে বাবা-ছেলের ঝগড়া হয়। রাত আড়াইটার দিকে শিপন মিয়া তার বাবাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে নজরুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর থেকে শিপন মিয়া পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেরপুর-৩ আসনে নির্বাচন বর্জনের ঘোষণা জামায়াত প্রার্থীর

নির্যাতনে স্ত্রীর আত্মহনন, স্বামী গ্রেপ্তার

বরিশালে সড়কে স্কুলছাত্রী নিহত, প্রতিবাদে সহপাঠীদের অবরোধ

গাছের ডালে ঝুলছিল যুবকের মরদেহ, গলার উল্টো পাশে ছিল ফাঁস

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

বায়তুল মোকাররমের দক্ষিণে ফুটপাত উচ্ছেদে হকারদের ক্ষোভ

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

ডিএসসিসির অভিযানে সায়েদাবাদে অবৈধ ৫০টি বাস কাউন্টার সিলগালা

চরাঞ্চলে সেচ ও নৌ চলাচলে গতি আনতে তেল বিক্রয়কেন্দ্র চালু