হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে গরুর খামার থেকে বিদেশি পিস্তল উদ্ধার

ফেনী প্রতিনিধি

উদ্ধার করা অস্ত্র। ছবি: আজকের পত্রিকা

ফেনীতে গরুর খামার থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি ছুরি উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামের ডাক্তার সাহাব উদ্দিনের বাড়ি-সংলগ্ন এলাকার বদরুল আমীনের গরুর খামারে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বদরুল আমীনের খামার থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি ছুরি উদ্ধার করা হয়।

এলাকাবাসীর দাবি, খামারের মালিক বদরুল আমীন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলমের ঘনিষ্ঠ সহযোগী। দুই দিন ধরে দিদারুল আলম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে থাকায় অস্ত্রটি বদরের খামারে এনে রাখা হয়েছিল বলে স্থানীয় বাসিন্দাদের ধারণা।

ফেনী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইশতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গরুর খামার থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য সামগ্রী ফেনী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘সেনাবাহিনীর অভিযানে পিস্তল উদ্ধারের বিষয়টি শুনেছি। তবে এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। পেলে বিস্তারিত জানা যাবে।’

বদলগাছীতে ৫ পেট্রলবোমা উদ্ধার

কুষ্টিয়ায় ১০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার

এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ

সিরাজদিখানে দুই গ্রুপের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৫

বরিশালে এবি পার্টির নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ

নারায়ণগঞ্জে ভোটকেন্দ্রের আশপাশের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

ভাইরাল ভিডিওটি এআই দিয়ে তৈরি, দাবি মঞ্জুরুল মুন্সীর আইনজীবীর

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি হামলা, আহত ৪

বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, যুবদল নেতাসহ আহত ৭

হবিগঞ্জে ৩২টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ দাবি জামায়াতের, বানিয়াচংয়ে ভোটকেন্দ্রে আগুন