হোম > সারা দেশ > বাগেরহাট

নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বৃদ্ধাকে হত্যা, আটক ২

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি 

আলেয়া বেগম। ছবি: সংগৃহীত

বাগেরহাটের চিতলমারীতে নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় এক বৃদ্ধাকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার উমজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলেয়া বেগম (৮০) ওই গ্রামের মৃত সুলতান হাওলাদারের স্ত্রী। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার এবং জড়িত অভিযোগে কাওসার ভাবনা (২৮) ও আনসার ভাবনা (২২) নামের দুই ভাইকে আটক করেছে।

আলেয়ার ছেলে ভ্যানচালক ফেরদাউস হাওলাদার জানান, তাঁর দুই ছেলে ও চার মেয়ে। প্রতিবেশী যুবক কাওসার প্রায়ই তাঁর মেয়েদের হয়রানি করতেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে একটি মেয়ে নলকূপে পানি আনতে গেলে কাওসার তাকে জড়িয়ে ধরেন। পরে সে ঘরে ফিরে কাঁদতে কাঁদতে বিষয়টি স্বজনদের জানালে দাদি আলেয়া এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে কাওসার ও তাঁর ভাই আনসার ইট ও পাথর দিয়ে বৃদ্ধার মাথায় আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে তিনি নিজেই পুলিশ সদস্যদের নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাওসার ও আনসার নামের দুই ভাইকে আটক করা হয়েছে। আলেয়ার লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই, বিপাকে এলাকাবাসী

ইফতার: কুমিল্লায় হালিমের কদর

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ

রমজান উপলক্ষে খামারে প্রতি লিটার দুধ ১০ টাকায় বিক্রি