হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের অনিয়ম পরিদর্শনে গিয়ে মারধরের শিকার প্রকৌশলী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকৌশলীকে ধাওয়া। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্ত করতে গিয়ে উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার মেরকুটা থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার সড়কে নির্মাণকাজ চলছিল। ১৪ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের ঠিকাদার লোকমান হোসেন।

নিম্নমানের কাজের অভিযোগে গতকাল রোববার সড়কটির নির্মাণকাজ বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর পরদিন আজ অনিয়মের বিষয়টি যাচাই-বাছাই করতে ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে আসে।

পরিদর্শনের একপর্যায়ে ঠিকাদার লোকমান হোসেন ও তাঁর গাড়িচালক অতর্কিতভাবে উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলামের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় বিকেলে ভুক্তভোগী প্রকৌশলী তরিকুল ইসলাম নবীনগর থানায় অভিযোগ দায়েরের জন্য উপস্থিত হন।

নবীনগর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নিম্নমানের কাজের অভিযোগের ভিত্তিতেই তদন্ত চলছিল।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৌলতপুরে ‘পীর’ শামিম হত্যায় মামলা, আসামি অন্তত দুই শতাধিক

স্কাউটে অর্থ তছরুপ, নারী কেলেঙ্কারি: বরিশাল আঞ্চলিক পরিচালককে প্রত্যাহার, তদন্ত কমিটি

নেক্সাস পের কর্মকর্তা পরিচয়ে কল, গ্রাহকের ব্যাংক থেকে উধাও ১৩ লাখ টাকা

দুদকের মামলায় দম্পতির কারাদণ্ড, স্বামী পলাতক স্ত্রী কারাগারে

চাঁদাবাজির দ্বন্দ্বে খুন হন ইমন

ফুল তুলতে গিয়ে খুন হলেন বৃদ্ধ, যুবকের আত্মসমর্পণ

শরীয়তপুর আইনজীবী সমিতি: নির্বাচন ছাড়াই বিএনপিপন্থীদের জয়লাভ

নারায়ণগঞ্জ শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

এবার ডি‌সি বদলি নি‌য়ে অর্থ লেনদেনের অভিযোগ, আমির হামজাকে নোটিশ

সাবেক মেয়র আইভী আরেক মামলায় গ্রেপ্তার