হোম > সারা দেশ > ঢাকা

সাভারে ফিলিং স্টেশনে থেমে থাকা বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

ঢাকার সাভারে থেমে থাকা একটি বাস আগুনে পুড়ে গেছে। আজ রোববার রাত ৭টার দিকে হেমায়েতপুরে কফিল ফিলিং স্টেশনে হানিফ পরিবহনের বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করতে পারেনি।

তবে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেছেন, বাসটি নতুন। এখনো যাত্রী পরিবহন শুরু করেনি। ওয়ারিংয়ের কাজ চলছিল। ওয়ারিং থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সাভার ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কফিল ফিলিং স্টেশনের ভেতরে বাসটি থেমে ছিল। আজ সন্ধ্যা ৭টার দিকে বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে বাসটি পুড়ে যায় ।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগার পর বাসটি হঠাৎ মহাসড়কের দিকে চলে আসে। এ সময় ফিলিং স্টেশনের কর্মচারীরা চাকার নিচে ইট দিয়ে বাসটি থামিয়ে দেন। কিন্তু বাসে আগুন জ্বলতে থাকে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, ‘হঠাৎ বাসে আগুন লাগার খবর পেয়ে প্রথমে বিব্রত হয়েছিলাম। পরে খবর নিয়ে জানতে পারি, বাসটিতে ওয়ারিংয়ের কাজ করার সময় আগুন ধরে যায়। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

আসামির তালিকায় মৃত দুজন, নেই মূল হোতা দুলালের নাম

মান্নানপুত্র মঞ্জুরুলকে মন্ত্রিসভায় দেখতে চায় গাজীপুরবাসী

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নিজের ব্যানার-ফেস্টুন সরাচ্ছেন নবনির্বাচিত এমপি জাহাঙ্গীর

কালিয়াকৈরে অজ্ঞাত ব্যক্তির কাটা হাত উদ্ধার

৩২ নম্বর থেকে আটক ঢাবি শিক্ষককে ছেড়ে দিয়েছে পুলিশ

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭