হোম > সারা দেশ > ঢাকা

‘আমি তাদের পাপেট নই’, মা-বাবার সঙ্গে আপস করলেন সেই তরুণী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মামলার বাদী মেহরীন আহমেদ। ছবি: সংগৃহীত

শারীরিক ও মানসিক নির্যাতনের প্রতিকার ও নিজের সুরক্ষা চেয়ে মা-বাবার বিরুদ্ধে মামলা করা সেই তরুণীর সঙ্গে তাঁর অভিভাবকদের আপস হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে এ কথা জানান তরুণী মেহরীন আহমেদ। এ সময় তাঁর মা-বাবাও উপস্থিত ছিলেন।

এদিকে উভয় পক্ষের মধ্যে আপস-মীমাংসা হওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম মামলাটি খারিজ করে দেন।

রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী মেহরীন আহমেদ গত ২২ জুন এই মামলা করেছিলেন। পরে তাঁর মা-বাবাকে আদালত তলব করলে ১০ জুলাই মামলার শুনানি হয়।

শুনানির সময় ১৯ বছর বয়সী মেহরীন মা-বাবার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘আমাকে প্রতিনিয়ত শারীরিক-মানসিকভাবে হেনস্তা করা হয়েছে। আমি খেতে পারি না, ঘুমাতে পারি না। আমাকে তাঁরা মানসিক হাসপাতালে ভর্তি করান। সেখানে আমাকে মানসিক ও শারীরিকভাবে হেনস্তা করা হয়।...আমি আমার সুরক্ষা চাই। আমি জাস্টিস চাই।’

বাদী আরজিতে আরও বলেন, তিনি প্রাপ্তবয়স্ক হলেও মা-বাবা তাঁর ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ, অপমান ও নির্যাতন করে যাচ্ছেন।

শুনানির পর আদালত পরে আদেশ দেবেন বলে জানিয়েছিলেন। আজ মেহেরীন ও তাঁর মা-বাবা আদালতে হাজির হন।

মেহেরীন এ সময় আদালতকে জানান, মা-বাবার সঙ্গে তাঁর আপস হয়েছে। তিনি আর এই মামলা চালাতে ইচ্ছুক নন। পরে আদালত মামলাটি খারিজ করেন।

মেহেরীনের আইনজীবী সুমাইয়াদ শাহরিয়ার মামলা খারিজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আপসমূলে মামলা খারিজ করা হয়েছে।

ললী ছড়ার অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে সোচ্চার এলাকাবাসী

ধানের গুদামে মজুত জ্বালানি তেল

সুনামগঞ্জে গরুর জন্য ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

নবীন পাঞ্জাবির দোকানের ঘটনা ‘ভুল বোঝাবুঝি’: দোকান মালিক সমিতি

ফরিদপুরে বন্ধ থাকা দুই পাম্পে অভিযান চালিয়ে মিলল ৫৪ হাজার লিটার তেল

জমিজমার বিরোধে তিন দফায় হামলা, নিরাপত্তার অভাবে বাড়িছাড়া পরিবার

খুলনায় শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী গ্রেপ্তার

ওজোপাডিকোর অফিসে চোর, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ১ ঘণ্টা

চুয়াডাঙ্গায় অর্ধশতাব্দী আগের ৭টি শক্তিশালী স্থলমাইন ধ্বংস

জৈন্তাপুরে মোবাইল কোর্টে ২টি নৌকা ধ্বংস, দুজনের কারাদণ্ড