হোম > সারা দেশ > ঢাকা

উচ্ছেদ অভিযানের খবরে বন্ধ ফার্মগেটের ফুটপাতের অধিকাংশ দোকান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর ফুটপাত অবৈধ স্থাপনা ও দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর ফুটপাত অবৈধ স্থাপনা ও দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরই অংশ হিসেবে আজ বুধবার (১ এপ্রিল) সকাল ১০টার পর রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোড এলাকায় অভিযান শুরু হয়।

বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, ফার্মগেটের ইন্দিরা রোড এলাকায় উচ্ছেদের খবরে সকাল থেকেই দোকান খুলেননি সড়ক ও ফুটপাত দখল করে রাখা অধিকাংশ ব্যবসায়ী। কেউ কেউ উচ্ছেদের খবরে দোকান সরিয়ে নিয়েছেন। তবে বেশিরভাগ দোকানই বন্ধ দেখা গেছে।

স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও তেজগাঁও ডিসির নেতৃত্বে অভিযান সকাল ১০টায় অভিযান শুরু হয়। এ সময় তেজগাঁও কলেজের সামনের ফুটপাতে থাকা বেশ কয়েকটি দোকান বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়াও রাস্তার পাশের কয়েকটি দোকানের বর্ধিত অংশ ভেঙে ফেলার নির্দেশনা দেওয়া হয়।

অভিযান চলাকালে ফুটপাতের ব্যবসায়ীরা আশপাশেই অবস্থান নেন। মহিবুর রহমান নামে এক ব্যবসায়ী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তো এখানে বিপদে পড়ে বসছি। কোনো ব্যবস্থা না কইরা আমাদের উঠায় দিলে আমরা চলব কীভাবে?’

অভিযান শেষে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল ফয়সাল গণমাধ্যমকে বলেন, ‘ব্যবসায়ীদের জীবিকা বিবেচনায় রেখে তাঁদের সরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তবে কেউ আবারও ফুটপাত দখল করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ম্যাজিস্ট্রেট আরও বলেন, ‘আজকের অভিযানে যাঁরা ফুটপাতে দোকান চালাচ্ছিলেন, তাঁদের বুঝিয়ে বলা হয়েছে এখান থেকে চলে যেতে। ভবিষ্যতে এই অভিযান চলমান থাকবে। দ্বিতীয়বার কেউ যদি এখানে দোকান বসায়, আমরা জরিমানা করব ও মালামাল জব্দ করব।’

রাজধানীর ফুটপাত অবৈধ স্থাপনা ও দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ছবি: আজকের পত্রিকা

ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল ফয়সাল আরও বলেন, ‘যাঁরা অতিরিক্ত জায়গা ব্যবহার করেছেন, তাঁদের এক্সটেনশন উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতে কেউ যদি আবার এক্সটেনশন করে, সেক্ষেত্রে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া হবে।’

অভিযানে ট্রাফিক তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ‘যাঁরা অবৈধভাবে যান চলাচলের রাস্তায় দোকান বসায় অথবা দোকান আছে তার সামনে যদি অতিরিক্ত দোকান তৈরি করে মানুষের চলাচলে ভোগান্তি ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে, আমরা তাঁদের বিরুদ্ধে কঠোর অভিযানে নামব।’

তিনি বলেন, ‘আমরা এর আগেও গণবিজ্ঞপ্তি দিয়ে সতর্ক করেছি, নোটিশ দিয়েছি। আজকে আমরা খুব সফটলি অভিযানটি পরিচালনা করছি। যাঁরা ইচ্ছাকৃতভাবে আইন অমান্য করে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী জরিমানা ও মালামাল জব্দ করার বিষয়ে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ব্যবস্থা গ্রহণ করবেন।’

এর আগে, পুলিশের ট্রাফিক বিভাগ মঙ্গলবার (৩১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদে আজ বুধবার থেকে আগামী রোববার পর্যন্ত বিশেষ অভিযান চলবে। ঢাকা মহানগরীর সড়কের পাশে বিভিন্ন দোকান পরিচালনাকারীদের বিরুদ্ধে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চালানো হবে।

মেহেরপুরে পৃথক অভিযানে ৫ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ, আটক ২

হবিগঞ্জে নিখোঁজ কিশোরীর হাত-পা বাঁধা লাশ মিলল নদীতে

এমপি গিয়াস কাদের চৌধুরীর ২ ছেলেসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মিঠামইনে সংঘর্ষে আহত কৃষক রহম আলী মারা গেছেন

১৬ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের কোস্ট গার্ড, ফিরে পেতে স্বজনদের আকুতি

সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ, বদলগাছী কলেজ অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছেন শিক্ষার্থীরা

মায়ের বিরুদ্ধে শিশুসন্তানকে হত্যার অভিযোগ

নেত্রকোনায় সওজের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ

সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল ১২৫ বার