হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আমাকে না দিলেও কেন্দ্রে গিয়ে ভোট দিন: গয়েশ্বর রায়

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

বক্তব্য দেন গয়েশ্বর চন্দ্র রায়। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় সব ভোটারকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমাকে ভোট না দিলেও কোনো সমস্যা নেই। তবে ভোটাধিকার প্রয়োগ থেকে কাউকে বিরত থাকা উচিত নয়। কার পক্ষে ভোট দেবেন, তা প্রত্যেক ভোটারের নিজস্ব সিদ্ধান্ত।’

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ নুরু মিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে এবং এতে অনেক ত্যাগ স্বীকার করা হয়েছে। তাই ভোট দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও ভোটকেন্দ্রে না যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’

অনুষ্ঠানে ট্রাস্টের চেয়ারম্যান নুরুন নাহারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ব্যারিস্টার শেখ ইশতিয়াক আহমেদ নিপুসহ অনেকে। অনুষ্ঠান শেষে ট্রাস্টের উদ্যোগে কয়েক হাজার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

১১ অস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার

যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

লক্ষ্মীপুরে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩

গোপালগঞ্জে ‘পরকীয়ার বলি’ শিশু, ২০ দিন পর ট্রাংক থেকে লাশ উদ্ধার

যাত্রাবাড়ীতে ঘাস কাটার সময় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে যুবক আহত

রাঙামাটিতে নির্বাচনী ক্যাম্পে পৌঁছানোর পর আনসার সদস্যের মৃত্যু

পুকুরে লুকিয়ে রাখা ছিল বিপুল অস্ত্র-গুলি, পানি সেচে জাল ফেলে উদ্ধার

৬ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

নিপাহ ভাইরাসে নওগাঁর এক নারীর মৃত্যু

ক্ষমতায় গেলে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে: তারেক রহমান