হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে হোটেলে আগুন, দগ্ধ ৪ জন বার্ন ইনস্টিটিউটে

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর খিলক্ষেতে এক হোটেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে হোটেলের চার কর্মচারী দগ্ধ হয়েছেন। তাঁদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ শুক্রবার ভোরে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মনসুর (৩২), আব্দুল মতিন (৬৭), মাহিন (১৭) ও আব্দুল জলিল (৬৭)।

দগ্ধরা জানান, ভোরে হোটেলের এসি মেরামতের সময় সেখানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ধরে যায়। এ সময় তাঁরা দগ্ধ হলে সঙ্গে সঙ্গে তাঁদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

তবে ঘটনার বিস্তারিত জানাতে অনিচ্ছা প্রকাশ করে হোটেল কর্তৃপক্ষ।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মনসুরের শরীরের ২১ শতাংশ, আব্দুল মতিনের ৫, মাহিনের ৫ ও আব্দুল জলিলের ৮ শতাংশ পুড়ে গেছে। মনসুরকে ভর্তি রাখা হয়েছে আর বাকি তিনজনকে অবজারভেশনে রাখা হয়েছে।

ছাত্রশক্তি নেতার পুড়ে যাওয়া বাড়ি দেখলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকারি কর্মকর্তারা সময়মতো অফিসে না এলে ব্যবস্থা: ত্রাণমন্ত্রী

রামপালে সড়ক দুর্ঘটনা: কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি

পানিতে তলিয়ে গেছে আলুখেত, দুশ্চিন্তায় চাষিরা

গোয়াইনঘাটে মুরগির খামার থেকে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

৩ দিন পর সেপটিক ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার, প্রবাসীর স্ত্রী পলাতক

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২টি ইউনিট বন্ধ, ৫৫০ মেগাওয়াট উৎপাদন ব্যাহত

বরিশালে জমে উঠেছে ঈদের কেনাকাটা

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী

ঈদের উপহার দিতে বোনের বাড়ি যাওয়ার পথে ভাইয়ের মৃত্যু