হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রের ৩৭৯টিই ঝুঁকিপূর্ণ

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা

ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে ভোটকেন্দ্র ৬৭৫টি। এর অর্ধেকের বেশি, অর্থাৎ ৩৭৯টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এই আসনগুলোয় বিএনপি-জামায়াত জোটসহ ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচন অফিস সূত্র বলেছে, গাইবান্ধায় ভোটার রয়েছেন ২১ লাখ ৭২ হাজার ৪৯৯ জন। এখানকার পাঁচটি আসনের ৬৭৫টি কেন্দ্রের মধ্যে ৬৫টি দুর্গম চরাঞ্চলে।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ১২৩টি। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১১টি ও ঝুঁকিপূর্ণ ৪১টি। এই আসনে মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ১১২ জন। এখানে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গাইবান্ধা-২ (সদর) আসনে একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ১১৮টি। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১১টি ও ঝুঁকিপূর্ণ ৫১টি। এই আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ১১ হাজার ৪৬০ জন। এখানে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে একটি পৌরসভা ও ১৯টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ১৪৬টি। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৭টি ও ঝুঁকিপূর্ণ ৮৭টি। এই আসনে ভোটার রয়েছেন ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন। এখানে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে একটি পৌরসভা ও ১৭টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ১৪২টি। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ পাঁচটি ও ঝুকিপূর্ণ ১০৫টি। এই আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৬৮ হাজার ৩৮৪ জন। এখানে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ১৭টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ১৪৬টি। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ৩৫টি ও ঝুকিপূর্ণ ৯০টি কেন্দ্র। এই আসনে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৮৫ হাজার ২৬১ জন। এখানে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ করা হয়েছে।

গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে ১ হাজার ১০০ সেনাসদস্য, ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন। এ ছাড়া আড়াই হাজার পুলিশ সদস্য ও র‍্যাবের ১৪টি টহল টিম থাকবে। তিনি জানান, ভোটকেন্দ্রগুলো সার্বক্ষণিক নজরদারির জন্য সিসিটিভি স্থাপন করা হয়েছে।

মিরপুরে ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই এজেন্টের কারাদণ্ড

গোপালগঞ্জে ৪ ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত প্রার্থীকে অবরুদ্ধ করার অভিযোগ

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াত কর্মী আটক, ২ বছরের কারাদণ্ড

সিলেট মহানগর এলাকা ড্রোন দিয়ে মনিটরিং করা হবে: পুলিশ কমিশনার

টাকা আছে সন্দেহে গোদাগাড়ী উপজেলা জামায়াত আমিরের গাড়িতে তল্লাশি

রাউজানে সন্ত্রাসীদের মুহুর্মুহু ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

পাথরঘাটায় কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক, এক মাসের কারাদণ্ড

মৌলভীবাজারে চা-শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

ভোটকেন্দ্রের সরঞ্জাম নিতে এসে অজ্ঞান প্রিসাইডিং কর্মকর্তা