হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে এক ব্যক্তিকে গলা কেটে ও পায়ের রগ কেটে হত্যার চেষ্টা

ফরিদপুর প্রতিনিধি

গণপিটুনির শিকার জিয়া মন্ডলকে হাসপাতালে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরে ইকবাল শেখ (৪৮) নামের এক ব্যক্তিকে গলা কেটে ও দুই পায়ের রগ কেটে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত জিয়া মন্ডল (৫০) নামের আরেক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। গতকাল বুধবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুর জেলা সদরের চরমাধবদিয়া ইউনিয়নের আফজাল মন্ডলের হাট এলাকায় এই ঘটনা ঘটে।

আহত ইকবাল শেখ চরমাধবদিয়া ইউনিয়নের ওয়েজউদ্দীন ফকিরের ডাঙ্গী গ্রামের মৃত রশিদ শেখের ছেলে। এ ছাড়া গণপিটুনিতে আহত জিয়া মন্ডল পার্শ্ববর্তী আলিমউদ্দিনের ডাঙ্গী গ্রামের ওয়াহিদ মন্ডলের ছেলে। তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে পুলিশের হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যাচেষ্টাকারী জিয়া মন্ডল মাদক কারবারি হিসেবে পরিচিত। মাদক কারবার নিয়ে ইকবাল শেখের সঙ্গে তাঁর দ্বন্দ্ব চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যায় আফজাল মন্ডলের হাটের অদূরবর্তী ফাঁকা স্থানে একটি বাগানের মধ্যে গোঙানির শব্দ পেয়ে ছুটে যান কয়েকজন। ঘটনাস্থলে ইকবাল শেখকে গলা ও দুই পায়ের রগ কাটা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন তাঁরা। এ সময় সেখান থেকে মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করেন জিয়া মন্ডলসহ দুই ব্যক্তি। স্থানীয় বাসিন্দাদের ধাওয়ায় দ্রুত পালাতে গিয়ে মোটরসাইকেল নিয়ে সড়কের পাশে পড়ে পা ভেঙে যায় জিয়া মন্ডলের। তাৎক্ষণিকভাবে তাঁকে গণপিটুনি দেওয়া হয় এবং অপর ব্যক্তি পালিয়ে যান। পরে ইকবাল শেখকে মুমূর্ষু অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গতকাল দিবাগত রাত ১২টার দিকে ইকবাল শেখের ভাই রফিক শেখ মোবাইলে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাইয়ের অবস্থা ভালো নেই, প্রচুর রক্ত দেওয়া লাগছে।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানানো যাবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যায় আরও ২ আসামি গ্রেপ্তার

কোটালীপাড়ায় মাটিতে পুঁতে ফেলা হলো ১০ মণ মরা গরুর মাংস, বিক্রেতাকে জরিমানা

খিলগাঁওয়ে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৫০ ভরি সোনা-রুপা লুটের দাবি

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

সাতক্ষীরায় প্রতিবেশী যুবকের বিরুদ্ধে দুই শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ

সুন্দরগঞ্জে কৃষিজমিতে পুকুর খনন, মাটি পরিবহনকারী গাড়ির চাপে নষ্ট হচ্ছে সড়ক

চট্টগ্রামের উপকূলে তরমুজ চাষ, ফলন প্রত্যাশার চেয়েও বেশি

‘দেশে ফিরে মনভরে শ্বাস নিতে পারছি’

ঘুষ নিয়ে ২০ মৎস্যজীবী সমিতিকে হঠাৎ নিবন্ধন

মানিকগঞ্জে কৃষিজমির মাটি কাটায় ৩ জনকে আড়াই লাখ টাকা জরিমানা