হোম > সারা দেশ > কুষ্টিয়া

ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

দৌলতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার দৌলতপুরে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে শাহিন হোসেন (২১) নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পোয়ালবাড়ি এলাকা থেকে মাটিভর্তি একটি ট্রলি আটক করে দৌলতপুর থানা-পুলিশ।

পরে উপজেলা প্রশাসনের কাছে সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ।

দণ্ডপ্রাপ্ত শাহিন হোসেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গ্রামের ফারুক হোসেনের ছেলে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে ট্রলির মাধ্যমে পরিবহন করা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ট্রলিসহ চালককে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ বলেন, ফসলি জমির মাটি কাটা সম্পূর্ণ অবৈধ এবং এটি কৃষি উৎপাদন ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। কিছু অসাধু চক্র ব্যক্তিগত লাভের আশায় উর্বর জমি নষ্ট করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আজকের অভিযানে একজনকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্য করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

আদালত চলাকালে জামিননামা গ্রহণে ঘুষ নেয় পুলিশ, তদন্তে কমিটি গঠন

সুন্দরবনে জেলেদের ওপর হামলা ও জাল লুটের অভিযোগ

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত

কলকাতায় পলাতক টাঙ্গাইলের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ হস্তান্তর

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে পিটিয়েছেন ইউএনও-এসি ল্যান্ডের গাড়িচালক, থানায় অভিযোগ

রাজবাড়ীতে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত

শেরপুরে ভাঙারি দোকান থেকে মাদ্রাসার ৮ হাজার বই জব্দ

স্মার্ট গ্রুপের এমডির বাড়ি লক্ষ্য করে গুলি, থানায় মামলা হয়নি