হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ জামাতার বিরুদ্ধে

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার তিতাসের শিবপুর গ্রামে আজ শুক্রবার সকালে নিহত সুফিয়ার বাড়িতে স্বজন ও প্রতিবেশীদের ভিড়। ছবি: সংগৃহীত

কুমিল্লার তিতাসে সুফিয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধাকে তাঁর জামাতা পানিতে চুবিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পারিবারিক কলহের জেরে আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মজিদপুর ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম জামাল সিকদার (৪৮)। তিনি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুফিয়া বেগমের ভাই দিলু সিকদারের ছেলে জামাল সিকদারের (৪৮) সঙ্গে সুফিয়ার মেয়ে রহিমা বেগমের (৪২) বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে আজ সকালে জামাল তাঁর মেয়ে মারিয়াকে (১৭) মারধর করে আহত করে হাসপাতালে পাঠান। এ নিয়ে শাশুড়ি সুফিয়া বেগম তাঁকে বকাঝকা করেন। পরে বাড়ির গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার দিলে জামাল ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ ঘটনার জেরে সুফিয়াকে একা পেয়ে জামাল মারধর করে পাশের ডোবায় চুবিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যান।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত জামাল সিকদারকে আটকের চেষ্টা চলছে। নিহত নারীর পরিবার এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে।

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ফ্লাইটে অচলাবস্থা, ২৮ ফ্লাইট বাতিল

গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবিতে সড়ক অবরোধ

প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

বরিশাল আইনজীবী সমিতির সভাপতিসহ ১১ জনের জামিন, একজন কারাগারে

শাহজাদপুরে জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ১৫

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সাঁড়াশি অভিযান

শরণখোলায় সাবেক ছাত্রদল নেতা হত্যা, বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ

সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ব্যাংকসহ পুড়ল ২৫ প্রতিষ্ঠান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

কচুয়ায় নিখোঁজের এক দিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার