হোম > সারা দেশ > বরিশাল

বৃষ্টি উপেক্ষা করে বরিশালে ঈদের নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নামাজ শেষে মোনাজাত করেন মুসল্লিরা। নগরের কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে তোলা। ছবি: আজকের পত্রিকা

বরিশালে উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আজ শনিবার সকাল ৮টায় নগরের কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

হেমায়েত উদ্দিন ঈদগাহে জামাত আদায় করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সারওয়ার, বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, নগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এবং সাধারণ মানুষ। ভেদাভেদ ভুলে একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন সবাই।

ঈদের প্রধান জামাতে ইমামতির দায়িত্ব পালন করেন মাওলানা আব্দুল মান্নান। নামাজ শেষে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এরপর ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। তবে বৃষ্টিতে মুসল্লিদের নামাজে অংশ নিতে কিছুটা দুর্ভোগ পোহাতে হয়। এবারই প্রথম হেমায়েতউদ্দিন ঈদগাহ ময়দানের পাশে নারীদের জন্য আলাদা নামাজের বিশেষ ব্যবস্থা রাখা হয়।

এদিকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গৌরনদী সরকারি কলেজ মসজিদে ঈদের জামাতে অংশ নেন এবং দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন ঈদের দিন নিজ বাসায় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও র‍্যাবের পাশাপাশি সেনাবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।

শেরপুরের নকলায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১০ হাজার মুসল্লির নামাজ আদায়

ঈদের দিনে লাউয়াছড়ায় পর্যটকের উপচে পড়া ভিড়

সাফারি পার্কে এল নতুন ৩টি সিংহ, সাপ্তাহিক ছুটির দিনেও খোলা থাকবে পার্ক

ঈদের সকালে সড়কে প্রাণ গেল ওজোপাডিকোর কর্মকর্তার

গোপালগঞ্জে ঈদুল ফিতরের নামাজ আদায়

পথশিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করলেন ডিসি-এসপি

বিএনপির এমপির পাশে দাঁড়িয়ে ঈদগাহে বক্তব্য দিলেন একাধিক মামলার আসামি আ.লীগ নেতা

উয়ারী-বটেশ্বরখ্যাত প্রত্নতত্ত্ববিদ হাবিবুল্লা পাঠান আর নেই

দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার সক্ষম হয়েছে: বাণিজ্যমন্ত্রী

ফরিদপুরে ঈদের নামাজের পরেই দুই পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর-লুটপাট