হোম > সারা দেশ > রংপুর

সাপের দংশনে সাপুড়ের মৃত্যু, রাতভর লাশে ঝাড়ফুঁক

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

দিনাজপুরের খানসামায় সাপের দংশনে শাকিল ইসলাম (৩১) নামের সাপুড়ের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের গারপাড়া পেশার মেম্বারপাড়া এলাকায় ওই ব্যক্তি তাঁর নিজ বাড়িতে দংশনের শিকার হন। এ দিন সন্ধ্যায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে লাশ বাড়ি নিয়ে রাতভর ওঝা-কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করানো হয়।

নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, শাকিল পেশায় একজন সাপুড়ে ছিলেন। বিভিন্ন ধরনের সাপ নিয়ে খেলা করতেন। গত রমজানের আগে তিনি একটি গোখরা সাপ ধরে এনে বাড়িতে লালনপালন করেন। গতকাল দুপুরে সাপটি তাঁকে দংশন করে। প্রথমে শাকিল বিষয়টি গোপন রেখে নিজেই বিষ নামানোর চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাঁকে একজন কবিরাজের কাছে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গতকাল সন্ধ্যায় মৃত ঘোষণা করেন। তবে চিকিৎসক মৃত ঘোষণার পরও পরিবারের সদস্যরা বিশ্বাস করেন, হয়তো শাকিলের প্রাণ ফিরে আসবে। সেই বিশ্বাসে নিজবাড়িতে রাতভর ওঝা ও কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। পরে আজ বুধবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

এলাকাবাসী জানান, এর আগেও পোষা ওই সাপটি শাকিলকে কামড় দিয়েছিল, তবে সে সময় বড় কোনো সমস্যা হয়নি। কিন্তু এবার সাপটির কামড়ই প্রাণঘাতী হয়। শাকিলকে কামড় দেওয়া সাপটি পরে উত্তেজিত জনতা মেরে ফেলে।

বিষয়টি নিশ্চিত করে খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক চৌধুরী বলেন, ‘শাকিলকে বহু বছর ধরে চিনি। অনেকবার তাকে সাপ নিয়েও খেলা করতে দেখেছি। কিন্তু দুঃখজনকভাবে সেই সাপ খেলাই শাকিলের জীবনের ইতি টানল।’

২৪ ঘণ্টা পার হলেও শার্শায় পল্লিচিকিৎসক হত্যায় গ্রেপ্তার নেই

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার দরকার নেই: শামা ওবায়েদ

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না: ধর্মমন্ত্রী