হোম > সারা দেশ > ঢাকা

গৃহকর্মীকে নির্যাতন: গৃহকর্ত্রী দিনাত জাহান রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৩ বছরের গৃহকর্মী কল্পনাকে অমানবিক নির্যাতনের মামলায় গৃহকর্ত্রী দিনাত জাহান আদরকে ১ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমী রিমান্ডের এ আদেশ দেন।
বিকেলে দিনাত জাহানকে আদালতে হাজির করে ভাটারা থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আসামিপক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত গৃহকর্ত্রীর এক দিনের রিমান্ডের আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী নজরুল ইসলাম রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার কল্পনাকে নির্যাতনের ঘটনায় তার মা আফিয়া বেগম ভাটারা থানায় মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, কল্পনা তিন বছর আগে ২০২১ সালের ১ জুন দিনাত জাহান আদরের বসুন্ধরার বাসায় মাসিক ১০ হাজার টাকা বেতনে গৃহকর্মী হিসেবে কাজ শুরু করে। এরপর থেকে দিনাত কল্পনাকে তার মায়ের দেখা করতে দেয়নি। বিভিন্ন সময় আফিয়া বেগম ফোনে মেয়ের সঙ্গে আমি কথা বলতে চাইলেও কথা বলতে দেননি। বিবাদীর কাছে তার বাসার ঠিকানা চাইলেও তিনি বাসার ঠিকানা দেননি। 

গতকাল ১৯ অক্টোবর ভাটারা থানা পুলিশের মাধ্যমে আফিয়া বেগম সংবাদ পান তার মেয়েকে আসামিরা মারধর করে এবং শরীরের বিভিন্ন স্থানে আগুনের ছেঁকা দেয়। এতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। কোথাও কোথাও পচনও ধরেছে। পরে পুলিশ তার মেয়েকে উদ্ধার করে দিনাত জাহানকে আটক করে।

আফিয়া বেগমের অভিযোগ, আসামি তার মেয়েকে মুখে, হাতেপায়ে, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে বেত্রাঘাত ও আগুনের ছেঁকা দিয়ে নির্মম ও অমানবিক নির্যাতন করেছেন।

বন্ধ শিল্পকারখানা চালুর দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শ্রমমন্ত্রী

২৪ ঘণ্টা পার হলেও শার্শায় পল্লিচিকিৎসক হত্যায় গ্রেপ্তার নেই

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার দরকার নেই: শামা ওবায়েদ

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর