হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ইপিজেডের আবাসিক কোয়ার্টারে বিস্ফোরণ, একজন আহত

ভিডিও ডেস্ক

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে কর্মরত কর্মকর্তাদের আবাসিক কোয়ার্টারে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নারী আহতের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহত নারীর নাম জানা সম্ভব হয়নি।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মাগরিবের পর ইপিজেডসংলগ্ন কোয়ার্টারে গ্যাসের রাইজার বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান।

জানা গেছে, আবাসিক কোয়ার্টারের চারতলা ভবনের একটি ফ্ল্যাটের রান্নাঘরের গ্যাসের রাইজার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রান্নাঘরে থাকা একজন নারী আহত হন। পরে মুহূর্তেই আগুনের ধোঁয়া ভবনের চার ও পাঁচতলা ছড়িয়ে গেলে আতঙ্ক সৃষ্টি হয়। একপর্যায়ে আদমজী ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হলে তাদের দুটি ইউনিট ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।

ঘটনাস্থলে থাকা বেপজায় কর্মরত মাসেকুল নামের এক ব্যক্তি বলেন, ‘গ্যাসের রাইজার বিস্ফোরণ হয়ে একজন নারী আহত হন। পরে আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়লে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। তবে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।’

এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, ‘আমাদের দুটি ইউনিটের ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় ওই ভবনে বসবাসরত ওসমান নামের এক সিকিউরিটি গার্ডের স্ত্রী আহত হয়েছেন।’

ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান বলেন, ‘সুয়ারেজ লাইন হতে বিস্ফোরণ ঘটেছে বলে জেনেছি। এতে একজন আহতের খবর পেয়েছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।’

আমার মা-বোনদের পতিতা বললেন কেন: জাপা মহাসচিব

নওগাঁয় ভিডিও করাকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ১০

বিএনপি থেকে বহিষ্কার হয়ে মিষ্টি বিতরণ, ভিডিও ভাইরাল

শ্রমিক সন্তানদের মধ্য থেকে আগামী দিনের প্রধানমন্ত্রী উঠে আসুক: শফিকুর রহমান

ফেনীতে ছাত্রদল–ছাত্রশিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ, উত্তেজনা

৫০ গ্রাম হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বিদ্যুৎ-জ্বালানি খাতের সংকট উত্তরণে জাতীয় ঐকমত্যের আহ্বান

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে ৯ ফেব্রুয়ারি

সিলেটের হাওরে লন্ডনপ্রবাসীর পোড়া লাশ উদ্ধার

জয়পুরহাটে এনসিপির ‘প্রচারণা ক্যারাভান’-এর যাত্রা শুরু, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বার্তা