হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে বাসচাপায় শিশু নিহত, রংপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি 

রংপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাসচাপায় বাঁধন চন্দ্র রায় (৪) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রানীরবন্দর বাজারের পাশে ঘাটের পাড় এলাকায় রংপুর-পঞ্চগড় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা।

নিহত বাঁধন আলোকডিহি গ্রামের মালিপাড়ার সুশান্ত চন্দ্র রায়ের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে খেলার ছলে রাস্তা পার হচ্ছিল শিশুটি। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয় সে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা রাস্তায় স্পিডব্রেকার দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দিয়েছে। আমরা চেষ্টা করছি, বিষয়টি সমাধান করে যান চলাচল স্বাভাবিক করার জন্য।’

আমাকে না দিলেও কেন্দ্রে গিয়ে ভোট দিন: গয়েশ্বর রায়

যাত্রাবাড়ীতে ঘাস কাটার সময় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে যুবক আহত

রাঙামাটিতে নির্বাচনী ক্যাম্পে পৌঁছানোর পর আনসার সদস্যের মৃত্যু

পুকুরে লুকিয়ে রাখা ছিল বিপুল অস্ত্র-গুলি, পানি সেচে জাল ফেলে উদ্ধার

৬ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

নিপাহ ভাইরাসে নওগাঁর এক নারীর মৃত্যু

ক্ষমতায় গেলে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে: তারেক রহমান

ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: বোন মাসুমা

মৌলভীবাজারে পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ৫ ঘণ্টা ধরে যোগাযোগ বন্ধ

ঠাকুরগাঁও, পঞ্চগড়কে শিল্প ও আইটি হাবে রূপান্তর করা হবে: তারেক রহমান