হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজারের সবচেয়ে বড় ঈদগাহ মাঠে ৩টি জামাত অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি

মুসল্লিদের উপস্থিতিতে ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। শহরের হজরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) পৌর ঈদগাহ ময়দানে তোলা। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারে ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে। আজ শনিবার সকালে শহরের হজরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) পৌর ঈদগাহ ময়দানে তিনটি ঈদের জামাত হয়েছে। জেলার সবচেয়ে বড় এই ঈদগাহ মাঠে শহরবাসীর পাশাপাশি আশপাশের উপজেলার মুসল্লিরা নামাজ পড়তে আসেন।

ঐতিহ্যবাহী হজরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) পৌর ঈদগাহ ময়দানে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রথম জামাত সকাল সাড়ে ৬টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭টায় এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন দরগাহ মসজিদের খতিব মাওলানা শাহাব উদ্দিন, দ্বিতীয় জামাতের ইমামতি করেন সুলতানপুর জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সামছুজ্জুহা, তৃতীয় জামাতের ইমামতি করেন মৌলভীবাজার টাউন জামে মসজিদ সানি ইমাম মাওলানা অকিল উদ্দিন।

ঈদের জামাতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আব্দুর রহিম রিপন।

নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন। ঈদের জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

ঈদের জামায়াতকে কেন্দ্র করে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।

শেরপুরের নকলায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১০ হাজার মুসল্লির নামাজ আদায়

ঈদের দিনে লাউয়াছড়ায় পর্যটকের উপচে পড়া ভিড়

সাফারি পার্কে এল নতুন ৩টি সিংহ, সাপ্তাহিক ছুটির দিনেও খোলা থাকবে পার্ক

ঈদের সকালে সড়কে প্রাণ গেল ওজোপাডিকোর কর্মকর্তার

গোপালগঞ্জে ঈদুল ফিতরের নামাজ আদায়

পথশিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করলেন ডিসি-এসপি

বিএনপির এমপির পাশে দাঁড়িয়ে ঈদগাহে বক্তব্য দিলেন একাধিক মামলার আসামি আ.লীগ নেতা

উয়ারী-বটেশ্বরখ্যাত প্রত্নতত্ত্ববিদ হাবিবুল্লা পাঠান আর নেই

দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার সক্ষম হয়েছে: বাণিজ্যমন্ত্রী

ফরিদপুরে ঈদের নামাজের পরেই দুই পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর-লুটপাট