হোম > সারা দেশ > ঢাকা

নারীকে অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ডিপজলের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মনোয়ার হোসেন ডিপজল। ছবি: সংগৃহীত

অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তাঁর পিএস মো. ফয়সালের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে বাদী হয়ে এ মামলা করেন ৩৫ বছর বয়সী ওই নারী।

বাদীর জবানবন্দি লিপিবদ্ধ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। বাদীপক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২ জুন রাজধানীর গাবতলীতে কোরবানির গরুর হাটে অভিনেতা ডিপজলের আগমনের কথা শুনে তাঁর ভক্ত হিসেবে দেখা করতে গিয়েছিলেন ওই নারী। তখন ডিপজল তাঁর পিএসকে বলেন, ‘এই মহিলা এখানে কীভাবে ঢুকল, বের কর এখান থেকে।’

পরে ডিপজলের পিএস ফয়সালসহ সেখানে থাকা ৮ থেকে ১০ জন বাদীকে শারীরিকভাবে হেনস্তা ও মারধর করে রশি দিয়ে টেনে বের করে দেওয়ার চেষ্টা করেন। আহতাবস্থায় ওই নারী বলেন, ‘আমাকে ছাড়, আমি ডিপজল ভাইয়ের কাছে বিচার দেব।’

তখন পিএস বলেন, ‘ভেতরে গেলে ডিপজল ভাই তোকে খুন করে ফেলবেন। ওকে এভাবে মারলে মনের জিদ কমবে না।’ পিএসের নির্দেশে একজন অ্যাসিড নিয়ে আসেন। সেই অ্যাসিড নারীটির ঘাড়ের দিকে ঢেলে দেওয়া হয়।

পরে ৪ জুন থেকে ১১ জুন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নেন ওই নারী। এ ঘটনায় গত ১২ জুন মামলা করতে গেলে ডিপজলের পিএস কল দিয়ে মামলা না করার জন্য হুমকি দেন বলে উল্লেখ করেন তিনি।

খুলনায় ৫টি অস্ত্র, ৯৬টি গু‌লিসহ নারী আটক

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কয়েকজন চিকিৎসক অনুপস্থিত

ধর্ষণের পর ফাঁসিতে ঝোলানো অবস্থায় মিলল শিশুর মরদেহ

হত্যাকারীদের শাস্তির দাবিতে চার সন্তান নিয়ে রাস্তায় ইবি শিক্ষিকার স্বামী

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে ঢাকায় বসবাসরত মিরসরাইবাসীর ইফতার মাহফিল

বরগুনায় শাবল দিয়ে গৃহবধূকে হত্যা

কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের ৩ জন হাসপাতালে

ভোরে অগ্নিকাণ্ডে তারাগঞ্জে তিন দোকান পুড়ে ছাই

শাবিতে গাঁজা, ইয়াবাসহ ৪ নির্মাণশ্রমিক আটক

রাজধানীর তেজগাঁওয়ে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২