হোম > সারা দেশ > কুষ্টিয়া

আমির হামজাকে হত্যার হুমকি: প্রতিবাদ সভায় বক্তৃতার সময় জামায়াত নেতার মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

মাওলানা আবুল হাশেম। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ আসনে জামায়াত প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে ডাকা সমাবেশে বক্তৃতার সময় অসুস্থ হয়ে পড়েন দলের জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতালের চিকিৎসক আব্দুল মোমিন আজকের পত্রিকাকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘হাসপাতালে আসার আগেই আমির সাহেবের মৃত্যু হয়েছে। সুতরাং, মৃত্যুর কারণটি এখনই নিশ্চিত করে বলতে পারছি না।’  

এ ঘটনায় সমাবেশস্থলে শোকের ছায়া নেমে আসে। পরে বিক্ষোভ সমাবেশটি স্থগিত ঘোষণা করা হয়। মাওলানা আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন।

শহর জামায়াতের আমির এনামুল হক জানান, আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বেলা সাড়ে ৩টার দিকে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়।

সেখানে জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম বক্তৃতা দিচ্ছিলেন। বক্তব্যের একপর্যায়ে তিনি অসুস্থ বোধ করেন। এ সময় তাঁকে কাছের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি হার্ট অ্যাটাক করেছিলেন বলে জানান জামায়াত নেতা এনামুল হক।

চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক ও ওভারব্রিজে বাসের ধাক্কা, চালকসহ নিহত ৩

পরকীয়ার জেরে যুবককে গলা কেটে হত্যা, আটক ৩

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে কমলগঞ্জ উপজেলা যুবদল সদস্যসচিব বহিষ্কার

২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

বৃদ্ধকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ব্রাহ্মণপাড়ায় ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

শিমুলগাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

রাস্তায় পড়ে ছিল স্কচটেপ মোড়ানো লাইটার, রিভলবার ভেবে চাঞ্চল্য

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত আরও ১ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬৭