হোম > সারা দেশ > রংপুর

যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

বেরোবি সংবাদদাতা

মো. শামীম হোসেন ও ড. শাকিবুল ইসলাম। ‎ ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‎যৌন হয়রানির অভিযোগে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‎শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১১৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বরখাস্ত দুই শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. শামীম হোসেন এবং দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম। ‎এ ছাড়াও ড. শাকিবুল ইসলাম আর কখন‌োই মেয়েদের সুপারভাইজার হতে পারবেন না বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেট সদস্য ড. মো. হারুন অর রশীদ বলেন, তদন্ত কমিটি তাঁদের ব্যাপারে শাস্তির সুপারিশ করেছে। শাস্তি নির্ধারণ করবে প্রশাসনিক ট্রাইব্যুনাল। তাঁদেরকে ট্রাইবুনালে ন্যস্ত করার সিদ্ধান্ত হয়েছে। প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে সুনির্দিষ্ট শাস্তি না আশা পর্যন্ত তাঁরা সাময়িকভাবে বরখাস্ত থাকবেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ২ নভেম্বর দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামের বিরুদ্ধে একই বিভাগের এক শিক্ষার্থী প্রক্টর ড. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ দপ্তরের পরিচালক ও যৌন নিপীড়ন সেলের সদস্যসচিব ড. ইলিয়াছ প্রামাণিক এবং বিভাগীয় প্রধানের কাছে অভিযোগ করেছিলেন। অন্যদিকে ২০২৫ সালের ৩০ অক্টোবর ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী ৩১ পৃষ্ঠার লেখা অভিযোগপত্রে শিক্ষক শামীম হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন।

ভোটের মাঠে: লড়াই হবে বিএনপি-জামায়াতে বাধা স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা

হ্রদ-পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ পর্যটকেরা

১৩ অস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার

লক্ষ্মীপুরে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩

গোপালগঞ্জে ‘পরকীয়ার বলি’ শিশু, ২০ দিন পর ট্রাংক থেকে লাশ উদ্ধার

আমাকে না দিলেও কেন্দ্রে গিয়ে ভোট দিন: গয়েশ্বর রায়

যাত্রাবাড়ীতে ঘাস কাটার সময় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে যুবক আহত

রাঙামাটিতে নির্বাচনী ক্যাম্পে পৌঁছানোর পর আনসার সদস্যের মৃত্যু

পুকুরে লুকিয়ে রাখা ছিল বিপুল অস্ত্র-গুলি, পানি সেচে জাল ফেলে উদ্ধার

৬ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক