হোম > সারা দেশ > ঢাকা

ঢামেক থেকে শিশু চুরি করে মুক্তিপণ দাবি, উদ্ধারসহ আটক ১

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে গতকাল শনিবার দুপুরে এক শিশুকে (২) চুরি করা হয়েছিল। পরে শিশুর স্বজনদের কাছে মোবাইল ফোনে কল দিয়ে মুক্তিপণ দাবি করা হয়। গতকাল রাতেই রাজধানীর যাত্রবাড়ী গোলাপবাগ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে র‍্যাব। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আজ রোববার শিশুকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশিদুল আলম।

এর আগে গতকাল ঢামেক হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার হৃদ্‌রোগ বিভাগ থেকে চুরি করা শিশু ফোজাইলকে। তার বাবার নাম মাজহারুল ইসলাম ও মায়ের নাম নুসরাত জাহান তাকিয়া। তাঁদের বাড়ি কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায়।

এসআই রাশেদুল আলম বলেন, গত রাতে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে শিশুটিকে উদ্ধার করেন র‍্যাব সদস্যরা। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অভিযান চলমান আছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এসআই বলেন, ঘটনার পর রাতে শিশুটির স্বজনদের মোবাইল নম্বরে কল দিয়ে সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এরপর মোবাইল ফোন ট্র্যাকিং করে রাজধানীর যাত্রাবাড়ী গোলাপবাগ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

শিশুটির মা নুসরাত জাহান তাকিয়া জানান, দুই দিন আগে শিশুটির নানা হাফেজ নাসির উদ্দিন (৬১) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের তিনতলায় ভর্তি হন। তাঁদের বাসা খিলক্ষেত নিকুঞ্জ এলাকায়। গতকালও বেলা ১টার দিকে ছেলে ফোজাইলকে নিয়ে হাসপাতালে এসেছিলেন তিনি।

শিশুটির মা আরও জানান, দুপুরে ওয়ার্ডের ভেতর সবাই খাবার খাচ্ছিলেন। ফোজাইল ওয়ার্ডের ভেতরেই ছিল। হঠাৎ তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাৎক্ষণিকভাবে হাসপাতালের নিচে-ওপরে সব জায়গায় খুঁজেও ফোজাইলকে পাওয়া যায়নি। এরপর হাসপাতালের দায়িত্বরত আনসার ও পুলিশের সহযোগিতায় অনেক জায়গায় খোঁজ করা হয়।

কিশোরগঞ্জে পিকআপ ভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষ, ২ তরুণ নিহত

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: ঝিনাইদহের একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

বগুড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল কিশোরের

চাঁদপুর তিন নদীর মোহনায় দর্শনার্থীদের মিলনমেলা

যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী

থানচিতে ব্যবসায়ী নিখোঁজ

জামালপুরে নিহত ৫ শিশুর দাফন সম্পন্ন, তদন্তে কমিটি গঠন

বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, কৃষক নিহত

ট্রেন-বাস সংঘর্ষ: যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের

‘গণভোট না মানা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই নয়’