হোম > সারা দেশ > ঢাকা

কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় চারজন গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাকিবুল ইসলাম। ছবি: সংগৃহীত

রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলাম হত্যার ঘটনায় চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তায় এই তথ্য জানানো হয়।

হোয়াটসঅ্যাপ বার্তায় আরও জানানো হয়, এ বিষয়ে আজ বেলা ১টায় মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

ডিএমপি জানায়, রাকিব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পরপরই বিভিন্ন প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত চালিয়ে তাঁদের শনাক্ত করা হয় এবং পরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন এবং হত্যার পেছনে ব্যক্তিগত বিরোধের বিষয়টি উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ।

১৫ মার্চ রোববার রাত সাড়ে ৯টার দিকে শহীদ মিনারে রাকিবুল ইসলামের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। প্রথমে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়, পরে গুলি করে পালিয়ে যায় হামলাকারীরা।

ঘটনার সময় উপস্থিত পথচারীরা ধাওয়া করে শিহাব উদ্দিন নামের এক তরুণকে আটক করেন। শিহাব খুলনা ও সাতক্ষীরা রুটের বাসচালক। তাঁর গ্রামের বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানার দীঘিরপাড়। তাঁর বাবার নাম রফিকুল ইসলাম ও মা শিল্পী বেগম। তাঁকে রাকিবের বাবার করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

হত্যাকাণ্ড নিয়ে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিহাব বলেছেন, পূর্বপরিচিত এক তরুণীর ফোন পেয়ে তিনি রোববার সকালে খুলনা থেকে ঢাকায় আসেন। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আরও তিন যুবকের সঙ্গে অবস্থান নেন। তাঁরা একসঙ্গে মাদক সেবন করেন। এরপর রাতে হত্যাকাণ্ডে অংশ নেন। হামলার সময় তিনি ছুরিকাঘাত করার কথা স্বীকার করেছেন। তবে হত্যাকাণ্ডে জড়িত অন্যদের পরিচয় তিনি জানেন না বলে দাবি করেছেন।

হত্যাকাণ্ডের নেপথ্যে এক তরুণীকে বিয়ে করা নিয়ে দ্বন্দ্বের কথা জানিয়েছেন রাকিবের বন্ধুরা। সাবরিনা নামের রাকিবের এক বন্ধু বলেন, রাকিবের স্ত্রী রয়েছে। তবে জান্নাত মুন নামের এক কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে রাকিবের বন্ধুত্ব হয়। সেই তরুণীকে তিনি এক ঘণ্টার চ্যালেঞ্জে বিয়ে করবেন বলেছিলেন। এটা নিয়ে ওই তরুণীর আগের স্বামী সাজিদ নামের এক যুবকের সঙ্গে রাকিবের দ্বন্দ্ব চলছিল। বিভিন্ন সময় ওই ব্যক্তি হুমকি দিয়েছেন বলে রাকিব জানিয়েছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা

টেকনাফে বিজিবির অভিযানে পিস্তল-গুলি, ‘আইস’সহ অটোচালক আটক

ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত পুরোনো বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায়

শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন, জামাত ১০টায়

মাদারীপুরে আতশবাজি ফোটাতে গিয়ে স্কুলছাত্র গুরুতর আহত

আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

হালুয়াঘাটে বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা সরকারি চাল জব্দ

গাজীপুরে দুই মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল, চন্দ্রায় যানজট-ধীরগতি

সুন্দরগঞ্জে ভিজিএফ চাল কালোবাজারে বিক্রির চেষ্টার ঘটনায় মামলা

পদ্মা সেতুতে ঈদযাত্রার দ্বিতীয় দিনেও যান চলাচল স্বাভাবিক