হোম > সারা দেশ > ঢাকা

শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক এমপি আলী আজম কারাগারে

আজকের পত্রিকা ডেস্ক­

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় মিরপুরে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র নাহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুপুরের পর আলী আজমকে আদালতে হাজির করে মিরপুর মডেল থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আল আমিন তালুকদার কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আলী আজমের আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বুধবার রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে সাড়ে ৭টার সময় আলী আজমকে আটক করে র‍্যাব। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় তাঁকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকেল তিনটার সময় মিরপুর ১০ নম্বর গোল চত্বরে গুলিতে নিহত হন এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম।

এ ঘটনায় জাহিদুল ইসলামের ভাই মো. সবুজ বাদী হয়ে ২৭ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জানকে আসামি করা হয়। আদালতের নির্দেশে গত ১ সেপ্টেম্বর মিরপুর থানা মামলা রুজু করে।

তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেছেন, আলী আজম এই মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

বন্ধ শিল্পকারখানা চালুর দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শ্রমমন্ত্রী

২৪ ঘণ্টা পার হলেও শার্শায় পল্লিচিকিৎসক হত্যায় গ্রেপ্তার নেই

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার দরকার নেই: শামা ওবায়েদ

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর