হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে ‘পরকীয়ার বলি’ শিশু, ২০ দিন পর ট্রাংক থেকে লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

গোপালগঞ্জে ‘পরকীয়ার বলি’ হয়েছে সাড়ে তিন বছরের একটি শিশু। ঘটনার ২০ দিন পর ঘরের ভেতর ট্রাংক থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুর মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ পৌরসভার গোবরা মধ্যপাড়া এলাকার একটি বাড়ি থেকে শিশুর লাশটি উদ্ধার করা হয়।

গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সেন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের শিশুর নানি পারভিন আক্তার জানান, কাতারপ্রবাসী রুবেল শেখের দ্বিতীয় স্ত্রী সেতু বেগম সাড়ে তিন বছরের শিশুকন্যা ফারিয়াকে নিয়ে থাকতেন। এরই মধ্যে তিনি পরকীয়ায় জড়িয়ে পড়েন ফরিদপুর জেলার হাট কৃষ্ণপুর গ্রামের মিরাজ নামে এক ছেলের সঙ্গে। টিকটকের মাধ্যমে তাঁদের পরিচয় হয়। পরকীয়া প্রেমিকের সঙ্গে ঘর করতে নিজ শিশুসন্তানকে ২০ দিন আগে হত্যা করেন। পরে লাশ ট্রাংকভর্তি করে ঘরে তালা মেরে পালিয়ে যান।

বিষয়টি নিহতের নানি জানতে পেরে পুলিশে জানান। এরপর পুলিশ শিশুটির মাকে গ্রেপ্তার করে। মায়ের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির তালা ভেঙে ট্রাংকের ভেতর থেকে শিশুর পচাগলা লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জয়পুরহাট-১ ও ২ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতি ভোটারদের সংশয়

ভোটের মাঠে: লড়াই হবে বিএনপি-জামায়াতে বাধা স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা

হ্রদ-পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ পর্যটকেরা

১৩ অস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার

যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

লক্ষ্মীপুরে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩

আমাকে না দিলেও কেন্দ্রে গিয়ে ভোট দিন: গয়েশ্বর রায়

যাত্রাবাড়ীতে ঘাস কাটার সময় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে যুবক আহত

রাঙামাটিতে নির্বাচনী ক্যাম্পে পৌঁছানোর পর আনসার সদস্যের মৃত্যু

পুকুরে লুকিয়ে রাখা ছিল বিপুল অস্ত্র-গুলি, পানি সেচে জাল ফেলে উদ্ধার