হোম > সারা দেশ > ঢাকা

ডিবিপ্রধানকে সরানোর সঙ্গে মডেল মেঘনার ঘটনার সম্পর্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডিবি প্রধানকে সরিয়ে দেওয়ার সঙ্গে মডেল মেঘনা আলমের ঘটনার সংশ্লিষ্টতা নেই। আজ মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলনকক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মডেল মেঘনা আলমের ঘটনায় ডিবিপ্রধানকে বদলি করা হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিকের বদলি একটি রুটিন প্রক্রিয়া।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী। মেঘনার গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, মডেল মেঘনাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে গ্রেপ্তার হননি মেঘনা। এ ঘটনা এখন উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। তাই এটা নিয়ে কথা বলা ঠিক হবে না।

মেঘনার গ্রেপ্তার নিয়ে আইন উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘মেঘনাকে গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়ে আইন উপদেষ্টা যা বলেছেন, সেটা তাঁর নিজস্ব বক্তব্য। এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু বলার নাই।’

বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার নিয়ে প্রশ্ন করা হলে খোদা বকশ বলেন, বিশেষ আইনে কাউকে গ্রেপ্তার করা এবারই প্রথম নয়। এর আগেও এই আইনে অনেকে গ্রেপ্তার হয়েছে।

পয়লা বৈশাখ চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে, তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটা ঠিক হয়নি। এ ধরনের ঘটনা না ঘটলে ভালো হতো। তবে ভবিষ্যতে যাতে এমন ঘটনা না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অধিক সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।’

চৈত্রসংক্রান্তি এবং বাংলা নববর্ষ শান্তিপূর্ণভাবে উদ্‌যাপিত হয়েছে দাবি করে উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। ভবিষ্যতে যেন আর কোনো অঘটন না ঘটে, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আরও খবর পড়ুন:

নরসিংদীতে সওজের প্রকৌশলীসহ তিনজনের ওপর হামলা

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা জখম

প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও-এসি ল্যান্ড বদলি

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত চৌক্কার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে উদ্বেগ-হতাশায় অপেক্ষা যাত্রীদের

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর সন্তান প্রসব, অভিযুক্ত যুবক কারাগারে

খুমেকে নিয়োগ নিয়ে তুলকালাম, ফিরে গেছেন ১২ পরীক্ষার্থী

নিরপেক্ষ দাবি করা রাকসুর সেই প্রার্থী হলেন শিবিরের নেতা

সীতাকুণ্ডে উদ্ধার শিশুটি কথা বলতে পারছে না, শ্বাসনালি কাটা!

বকেয়া বেতনের দাবিতে চালডাল ডটকম কর্মীদের বিক্ষোভ-ভাঙচুর, আহত ২