হোম > সারা দেশ > ঢাকা

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, নামাজ পড়বেন প্রধানমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে আজ সকালে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম। ছবি: আজকের পত্রিকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, ঈদুল ফিতরের নামাজ আদায়ে জাতীয় ঈদগাহে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এখানে প্রায় ৩৫ হাজার মুসল্লি এখানে নামাজ পড়তে পাড়বেন। প্রতিকূল আবহাওয়ায় প্রধান জামাতটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

আজ সোমবার জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

ডিএসসিসির প্রশাসক বলেন, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারেন। যেহেতু আবহাওয়া গরম, তাই কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রণের চেষ্টা করব ঈদগাহে। এ ছাড়া পর্যাপ্ত ফ্যান, লাইটের ব্যবস্থা থাকবে। সবার জন্য ওযুখানাসহ মেয়েদের জন্য আলাদা প্রবেশপথের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ টয়লেট, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট সবাই মিলে ঠিক করা হয়েছে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে বৃষ্টি হলে সময়ের পরিবর্তন হবে।

ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, এ কারণে এখানকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী এবার জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, এটা ঢাকার নাগরিকদের জন্য আনন্দের। নগরবাসী যাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ আদায় করতে চান, তাদের নির্ধারিত সময়ে জাতীয় ঈদগাহে আমন্ত্রণ জানাই। যাঁরা এখানে নামাজ আদায়ে আসবেন, তাঁরা নির্দেশনা মেনে নিরাপত্তায় ব্যাহত হয় —এমন কিছু সঙ্গে বহন করবেন না, ঈদগাহে প্রবেশের সময়।

জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শনকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোলায় বিদ্যুৎ আসে আর যায়, ভোগান্তিতে গ্রাহক

ঈদকে ঘিরে সুন্দরবনে সক্রিয় হরিণশিকারি চক্র, বনরক্ষীদের ছুটি বাতিল, রেড অ্যালার্ট জারি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে রাস্তায় মানুষের ঢল

ঝিনাইদহে শ্বশুরবাড়িতে যুবকের ‘আত্মহত্যা’

খুলনায় যুবদল কর্মী রাসুকে গুলি করে হত্যা

আপত্তিকর ভিডিও ভাইরালের পর প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

জাবি শিক্ষার্থী শারমিন হত্যার তদন্ত ও বিচারের দাবি জাকসুসহ ছাত্রসংগঠনগুলোর

এক রাতের ঝড়ে লন্ডভন্ড গোমস্তাপুর

জঙ্গলে পড়েছিল ৯৫ বস্তা চাল

কুমিল্লায় মিক্সার ট্রাকের ধাক্কায় আহত আনসার সদস্যের মৃত্যু