হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

রাঙামাটি প্রতিনিধি 

আটককৃত ম্যানেজার কুতুব উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার গোল্ডেন হিল হোটেল থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে মরদেহটি উদ্ধার করে কোতোয়ালি থানা-পুলিশ।

ওই নারীর নাম হোটেলের রেজিস্ট্রারে লেখা ছিল মুন্না সরকার, ঠিকানা দেওয়া ছিল ঢাকার ধানমন্ডি। তবে মৃত্যুর খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছুটে আসা স্বজনেরা জানিয়েছেন, ওই নারীর প্রকৃত নাম মুন্না আক্তার। তিনি চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বাসিন্দা।

মুন্না আক্তারের স্বামী পরিচয় দেওয়া আবদুল কাদের, কন্যা সাদিয়া আক্তার বৃষ্টি ও মা মমতাজ বেগম জানান, মুন্না কী কাজ করতেন, তা তাঁরা জানতেন না। তবে তিনি এর আগেও অন্তত তিনবার রাঙামাটিতে এসেছিলেন এবং প্রতিবারই ওই হোটেলেই অবস্থান করেছিলেন। হোটেল ম্যানেজার কুতুব উদ্দিনের সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল বলেও জানান তাঁরা।

হোটেলের ম্যানেজার কুতুব উদ্দিন পুলিশকে জানান, ২৬ জুলাই ওই নারী হোটেলে ওঠেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে তাঁর রুমের (৫ নম্বর) ফ্যানের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন তিনি। পরে দরজা ভেঙে তাঁকে নিচে নামিয়ে হোটেল মালিকপক্ষকে জানান এবং রাত দেড়টার দিকে পুলিশে খবর দেন।

এ ঘটনায় হোটেল ম্যানেজার কুতুব উদ্দিনকে আটক করেছে পুলিশ

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন আজকের পত্রিকা'কে বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আরও খবর পড়ুন:

যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই, বিপাকে এলাকাবাসী

ইফতার: কুমিল্লায় হালিমের কদর

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ

রমজান উপলক্ষে খামারে প্রতি লিটার দুধ ১০ টাকায় বিক্রি