হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে মহাসড়কে চালককে গুলি করে সৌদিপ্রবাসীর গাড়িতে ডাকাতি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রবাসীর গাড়িতে গুলি চালিয়ে ডাকাতি করে সংঘবদ্ধ চক্র। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন আষাড়িয়ারচর সেতুর ওপর চালককে গুলি করে সৌদি ফেরত প্রবাসী দেলোয়ার হোসেনের গাড়িতে ডাকাতি হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতেরা পাসপোর্ট, মোবাইল ফোন, সৌদি রিয়ালসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। গুলিবিদ্ধ চালক মো. ফিরোজ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা যায়, চাঁদপুরের পূর্ব জাফরাবাদ গ্রামের গাজী হাসান আলীর ছেলে সৌদি আরব প্রবাসী মো. দেলোয়ার হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে চাঁদপুর যাওয়ার উদ্দেশে রওনা হন। তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর ব্রিজের ওপর পৌঁছালে পেছন দিক থেকে চারটি মোটরসাইকেল ও একটি প্রবক্স গাড়িযোগে অজ্ঞাতনামা ১০-১২ জনের ডাকাত দল তাঁকে বহনকারী গাড়ির গতিরোধ করে। একপর্যায়ে চালকের সঙ্গে ডাকাত দলের ধস্তাধস্তি হয়। পরে ডাকাত দলের এক সদস্য চালকের ডান হাতে একটি গুলি করে গাড়ির ভেতর থেকে পাসপোর্ট, মোবাইল ফোন, সৌদি রিয়ালসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। আহত ফিরোজ মিয়া ভোলার তজুমুদ্দিন থানার চাষাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

তবে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা অস্বীকার করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল্লাহ বলেন, সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করার চেষ্টাকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। এতে তারা ডাকাতি করতে ব্যর্থ হয়েছে। তবে ভুক্তভোগী প্রবাসী আহত হয়েছেন এবং তাঁকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের উপস্থিতিতে ডাকাতরা ব্যর্থ হয়েছে। গুলিবর্ষণের প্রশ্নে তিনি বলেন, গুলির শব্দ হওয়ায় গুলি হয়েছে বলে ধারণা করছেন।

গাইবান্ধা হাসপাতালে নিম্নমানের খাবার বিতরণের অভিযোগ

ঢাকার সড়ক-ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান শুরু কাল

চট্টগ্রামে চাঁদা না পেয়ে প্রবাসীকে জখম, আদালতে মামলা

কালাবদর নদীতে কোস্ট গার্ডের অভিযানে জেলেদের হামলা

রাজধানীতে ৭০ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ১

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

ঘরে উঁকি দেওয়ার অভিযোগ এনে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, আটক ১

ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ, আটক ১১

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটে শ্রমিকদের বিক্ষোভ

রাস্তায় আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক, টুঙ্গিপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার