হোম > সারা দেশ

কুয়েতে পাপুলের সাজা বেড়ে ৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বাংলাদেশের সাবেক সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুলের সাজা বেড়েছে। তাঁকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে কুয়েতের আপিল আদালত। কাজী শহিদুল ইসলাম পাপুলের সঙ্গে দেশটির ওয়ার্কফোর্স বিভাগের পরিচালক সালাহ খোরশিদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি মাজেন আল জারাহকেও একই মেয়াদের সাজা দেয়া হয়েছে।

দেশটির গণমাধ্যম আল কাবাসের খবর অনুযায়ী, কুয়েতের বর্তমান সংসদ সদস্য সাদোউন হাম্মাদির বিরুদ্ধে আদালতে অপরাধ প্রমাণিত হয়নি। বাকিদের অপরাধ প্রমাণিত হওয়ার পর এ রায় দিয়েছে দেশটির আদালত। এখন কাজী শহিদুল ইসলাম পাপুলের সামনে আদালতের কাছে আবেদন করে মামলার নথি আবারো নিরীক্ষা করার পথ রয়েছে। আর এটি দেশটির আদালতের সর্বশেষ ধাপ। এরপরও যদি এ রায় বহাল থাকে তাহলে সাজা ভোগ করতে হবে কাজী শহিদুল ইসলাম পাপুলকে।

এর আগে পাপুলের চার বছরের কারাদণ্ড হয়েছিল। সেই সঙ্গে দেওয়া হয়েছিল ২০ লাখ কুয়েতি দিনারের অর্থদণ্ড। কুয়েতে শহিদ ইসলামের বিরুদ্ধে দুটি মামলা হয়। অর্থ পাচার এবং মানব পাচার ও ঘুষ লেনদেনের মামলায় পাপুলের এ সাজা হয়েছে। ২০২০ সালের জুন মাসের শুরুতে কুয়েতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আটক করেন কাজী শহিদুল ইসলাম পাপুলকে। লক্ষ্মীপুর-২ আসন থেকে ২০১৯ সালের জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন কাজী শহিদুল ইসলাম পাপুল। কুয়েতে আদালতে সাজা দেওয়ার পর সংসদ সদস্য পদ চলে যায় তাঁর।

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু

কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা স্কুলশিক্ষককে ফেরত দিলেন ব্যবসায়ী

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন গ্রেপ্তার, আহত তিন পুলিশ

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষ, দুই শিশুসহ নিহত ১০

পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া তেলবাহী লরি ১৬ ঘণ্টা পর উদ্ধার

ফরিদপুরে বোর্ডিংয়ের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড, নারী-পুরুষসহ আটক ১৯

বগুড়ার শেরপুরে মহাসড়কে উচ্ছেদ অভিযান

সোনারগাঁয়ে মার্স ফিড কোম্পানির বিরুদ্ধে কৃষকের জমিতে জোরপূর্বক বালু ভরাটের অভিযোগ

বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে: সারজিস আলম

১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড তিস্তার চর