হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

এবার কিশোরগঞ্জে টিউলিপের হাসি

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে সম্প্রতি তোলা। ছবি: আজকের পত্রিকা

শীতপ্রধান ইউরোপের টিউলিপের দেখা মিলেছে এবার কিশোরগঞ্জে। শহরের মধ্যেই কিশোরগঞ্জ সার্কিট হাউস প্রাঙ্গণে ফুটেছে এই ফুল। জেলার ইতিহাসে এই প্রথম এমন টিউলিপের বাগান গড়ে উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার উদ্যোগে এই টিউলিপের বাগান করা হয়েছে। সাধারণত শীতপ্রধান অঞ্চলের ফুল হলেও সঠিক পরিকল্পনা ও পরিচর্যায় কিশোরগঞ্জের আবহাওয়ায় টিউলিপ ফুটিয়ে তোলা সম্ভব হয়েছে। শুরুতে সংশয় থাকলেও শেষমেশ তা কেটে যায় রঙিন ফুলের হাসিতে।

এই উদ্যোগ শুধু সৌন্দর্য বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়। এর ভেতরে রয়েছে একধরনের বার্তা—সরকারি স্থাপনাও হতে পারে নান্দনিক, হতে পারে মানুষকে কাছে টানার জায়গা।

সরেজমিনে দেখা যায়, সার্কিট হাউসের সবুজ লনের মধ্যে সারবদ্ধভাবে ফুটে থাকা লাল, হলুদ ও গোলাপি রঙের টিউলিপ পুরো পরিবেশকে আলাদা মাত্রা দিয়েছে। সরকারি কাজে আসা অতিথি, কর্মকর্তা ও স্থানীয় মানুষ ফুলের বাগানটি দেখে থমকে দাঁড়াচ্ছেন।

স্থানীয় বাসিন্দা আবদুল হক বলেন, ‘নিজের শহরে এমন ফুল দেখতেছি, ভালোই লাগতেছে। বাচ্চা নিয়া আইছি শুধু ফুল দেখার জন্য।’ ব্যবসায়ী আসাদুজ্জামান বলেন, ‘কিশোরগঞ্জে টিউলিপ ফুলের বাগান হবে, এটি ভাবাই যায়নি। সার্কিট হাউস প্রাঙ্গণ আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে উঠেছে।’

কিশোরগঞ্জ সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে সম্প্রতি তোলা। ছবি: আজকের পত্রিকা

দর্শনার্থী রিতু বলেন, সরকারি স্থাপনায় এমন নান্দনিক উদ্যোগ সাধারণ মানুষের ভালো লাগার জায়গা তৈরি করে। এটি প্রশংসার দাবি রাখে।

সার্কিট হাউসের মালি ওমর ফারুক বলেন, ‘প্রথমবারের মতো টিউলিপ চাষ করেছি। শুরুতে ভাবতাম কী হবে, কী হবে না। কিন্তু ফুলগুলো ফুটতে শুরু করেছে দেখে খুব ভালো লাগছে। প্রতিদিন পানি দেওয়া, পরিচর্যা করা—সবই আনন্দের। দেখলে মনে হয় সার্কিট হাউসটা আরও প্রাণবন্ত হয়ে গেছে।’

জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, সরকারি স্থাপনাগুলো শুধু অফিসের জায়গা নয়; সেগুলো হতে পারে মানুষের জন্য অনুপ্রেরণার জায়গা। যদি একটু যত্ন নেওয়া হয়, তাহলে এখান থেকে সৌন্দর্য ও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব।

পঞ্চগড়ে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বালু উত্তোলন ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ ৪

তামাকখেত থেকে মাংস বিক্রেতার লাশ উদ্ধার, জমির বিরোধে পরিকল্পিত হত্যার অভিযোগ

চাঁদা আদায়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ত্রিশালে চালকদের বিক্ষোভ

রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনাতে মিনিবাসের ধাক্কায় নিহত ২

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ: সতেরো বছর পর ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

রাজধানীতে কারখানায় চাঁদাবাজি-হামলা, শ্রমিকদের থানা ঘেরাওয়ের পর গ্রেপ্তার ৫

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে ৪ ঘণ্টা সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

যাত্রাবাড়ীতে শিক্ষার্থী তাইম হত্যা: সাবেক ওসি আবুল হাসানসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

হোমনায় প্রবাসীর স্ত্রী, ছেলে ও ভাতিজাকে গলা কেটে হত্যা: এক সপ্তাহেও গ্রেপ্তার নেই