হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার সোহাগ হত্যা মামলার আরও দুই আসামি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে বুধবার সকালে গ্রেপ্তার করা হয় মো. পারভেজ ও মো. জহিরুল ইসলামকে। ছবি: কোতোয়ালি থানা

পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলায় আরও দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. পারভেজ (২৬) ও মো. জহিরুল ইসলাম (৩৮)।

আজ বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে পারভেজ ও জহিরুলকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল দুর্বৃত্ত সোহাগকে (৩৯) এলোপাতাড়ি আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় বোন কোতোয়ালি থানায় মামলা করেন।

সোহাগ হত্যায় জড়িত থাকার অভিযোগে এর আগে পুলিশ ও র‍্যাব ৯ জন আসামিকে গ্রেপ্তার করে।

আজ পারভেজ ও জহিরুলকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সোহাগ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামির সংখ্যা দাঁড়াল ১১ জনে।

মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই, বিপাকে এলাকাবাসী

ইফতার: কুমিল্লায় হালিমের কদর

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ

রমজান উপলক্ষে খামারে প্রতি লিটার দুধ ১০ টাকায় বিক্রি