হোম > সারা দেশ > ঢাকা

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিসি ইবনে মিজান আজকের পত্রিকাকে বলেন, বিক্ষোভকারীরা হঠাৎ হামলা চালিয়ে ইটপাটকেল ছুড়তে শুরু করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এখন পর্যন্ত ২৬ জনকে আটক করা হয়েছে।

আজ বিকেল ৪টার দিকে বিটিআরসি ভবনে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যকরের ‘প্রতিবাদে’ তাঁরা এ হামলা করেন। হামলায় বিটিআরসি ভবনের কয়েকটি তলার দেয়ালের কাচ ভেঙে গেছে এবং বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

এনইআইআর নীতিমালায় সংশোধনের দাবিতে গত ৭ ডিসেম্বরেও বিটিআরসির সামনে অবরোধ করেছিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। তখন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হয়েছিল।

নেত্রকোনায় অবৈধভাবে মজুত করা ৩১০০ লিটার ডিজেল জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি ৩৩ শিশু

পারিবারিক কলহে স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দিলেন স্বামী

বাস খাদে পড়ার এক ঘণ্টা পর গর্তে এসে পিকআপের ধাক্কা

চার দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আরেক যুবক খুন

দুই বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক

বান্দরবানে হামের উপসর্গ নিয়ে ২ ম্রো শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬

পরিত্যক্ত পুকুরে ভাসছিল কিশোরীর মরদেহ

তেল নেই পাম্পে, পাচ্ছেন না কার্ড ও স্বাক্ষর: চিড়ে চ্যাপ্টা চাঁপাইনবাবগঞ্জের কৃষকেরা

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু