হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি

দিপু চন্দ্র দাস। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাস (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা ও মরদেহে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার নিহত দিপুর ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় অভিযোগ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বিক্ষুব্ধ জনতার হাতে নিহত হন দিপু চন্দ্র দাস। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দিপু চন্দ্র দাস জেলার তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। তিনি ওই কোম্পানির শ্রমিক ছিলেন।

জাল ভিসা তৈরি ও মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ফরিদপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

গণভোটের পক্ষে পোস্ট দিয়ে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা

নাটোরে গুদামে মিলল ১১ হাজার লিটার জ্বালানি তেল, লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গানপাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম জব্দ

বেড়ায় অটোরিকশাচালক ফজলুল হত্যার রহস্য উদ্‌ঘাটন, স্ত্রীসহ গ্রেপ্তার ৩

নকশাবহির্ভূত ভবনে টানানো হলো অপসারণের নোটিশ, সময় ৭ দিন

কেশবপুরে ১৫৮ প্রাথমিক স্কুলের মিড ডে মিল কর্মসূচি উদ্বোধন

জ্বালানিমন্ত্রীকে কটূক্তি: আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা

৯৯৯-এ কল পেয়ে ৭ হাজার লিটার পেট্রলসহ লরি জব্দ, আটক ৪