হোম > সারা দেশ > কক্সবাজার

এক বছর পর চালু টেকনাফ স্থলবন্দর, পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

টেকনাফ প্রতিনিধি

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর অবশেষে চালু হলো কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর। বন্দরটির সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। আজ সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার থেকে সড়কপথে টেকনাফের উদ্দেশে রওনা হয়ে বেলা সাড়ে ১১টায় তিনি স্থলবন্দরে পৌঁছান। এ সময় তিনি বন্দর এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী জানান, টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম আবার চালু করা হয়েছে। এ বিষয়ে বিজিবি, কোস্ট গার্ড এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিদর্শন শেষে বেলা দেড়টার দিকে তিনি টেকনাফ থেকে কক্সবাজার লাইট হাউসের উদ্দেশে রওনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন নৌ মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মুহাম্মদ মানজারুল মান্নান, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম, কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিব উদ্দিনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও অন্য সরকারি কর্মকর্তারা। এ ছাড়া স্থানীয় ব্যবসায়ী ও বিএনপির নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত এবং আরাকান আর্মির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কারণে এক বছর ধরে টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ ছিল। আজ থেকে বন্দরের কার্যক্রম চালু করা হয়েছে।

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা তিন দিনের রিমান্ডে

গুলিতে বাংলাদেশি কৃষক আহতের ঘটনায় বিএসএফের দুঃখ প্রকাশ, ফেরত দেওয়া হলো ভারতীয় কৃষককে

নেত্রকোনায় আইনজীবীকে কুপিয়ে জখম

ছাত্রলীগ নেত্রী রিভার জামিন

খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কারচালক গ্রেপ্তার

কুমিল্লায় তনু হত্যা মামলায় ৩ জনের ডিএনএ টেস্টের নির্দেশ

‘প্রশাসন না থাকলেই বেপরোয়া সিন্ডিকেট, বাধা দিলে হামলার চেষ্টা’

বিদ্যুৎকর্মীর মৃত্যু: ২৪ ঘণ্টার বেশি বিদ্যুৎ সরবরাহ বন্ধ, সড়ক অবরোধ

আন্তরিকতার অভাবেই সাগর-রুনি হত্যার বিচার হচ্ছে না: সভায় বক্তারা

গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি গভীর সংকট সৃষ্টি করতে পারে: শিশির মনির