হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে বাসা থেকে দুই সন্তানসহ বাবা-মায়ের মরদেহ উদ্ধার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে দুই সন্তানসহ বাবা ও মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পল্লবী থানাধীন মিরপুর-১১ এর ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকার একটি বাসা থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। প্রাথমিকভাবে কোনো পরিচয়পত্র না পাওয়ায় নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওসি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এটি হত্যা না আত্মহত্যা তা পুলিশ নিশ্চিত হতে পারেনি বলেও জানান ওসি।

পেছাচ্ছে না অমর একুশে বইমেলা

শরীয়তপুরে অস্ত্র-মাদকসহ ছাত্রদল নেত্রী আটক

ঝালকাঠিতে যৌথ বাহিনীর অভিযানে স্বেচ্ছাসেবক দল নেতাসহ আটক ২

বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলমের জামিন

কুয়েটের ২ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

চন্দনাইশে ৩৪৫ রোহিঙ্গা আটক

চট্টগ্রাম বন্দর: নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন শ্রমিকনেতারা

সিরাজগঞ্জে অটোভ্যান উল্টে নিহত ১

১১ দলের প্রার্থীদের মধ্যে ব্যাংক ডাকাত, চাঁদাবাজ-মামলাবাজ নেই: শফিকুর রহমান

সেনাবাহিনী নিরপেক্ষ নির্বাচন চায়, জালিয়াতির আশঙ্কা নেই: মির্জা ফখরুল