হোম > সারা দেশ > খুলনা

চাঁদাহীন সিটি গড়তে আমরা কাজ করব: কেসিসি প্রশাসক মঞ্জু

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

কেসিসি প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন নজরুল ইসলাম মঞ্জু। ছবি: আজকের পত্রিকা

নগরবাসীকে সঙ্গে নিয়ে শতভাগ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান ও খুলনাকে গ্রিন সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। আজ রোববার (১ মার্চ) দুপুরে খুলনা নগর ভবনের দায়িত্ব গ্রহণ করার পর তিনি বক্তৃতায় এ কথা বলেন।

দুপুরে কেসিসির সভাকক্ষে এ দায়িত্ব হস্তান্তর করেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। এ সময়ে ফুল দিয়ে বরণ করা হয় নবাগত প্রশাসককে। যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসির প্রধান নির্বাহী (উপসচিব) রাজিব আহমেদ।

দায়িত্ব গ্রহণ করে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘খুলনার মানুষের প্রত্যাশা পূরণ হবে। সিটি করপোরেশনের সকল মানুষের সম্মান প্রদান, সার্বক্ষণিক সেবা দেওয়া আমাদের দায়িত্ব। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী একটি পরিচ্ছন্ন, সবুজ, চাঁদাহীন সিটি গড়তে আমরা কাজ করব। সিটি করপোরেশন হবে শতভাগ দুর্নীতিহীন একটি প্রতিষ্ঠান।’ সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে চান নবাগত প্রশাসক। এ দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা চান বলেও জানান তিনি।

এ অনুষ্ঠানে কেসিসির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কেসিসির কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রশাসক নজরুল ইসলাম বলেন, ‘আমি অবৈধ অর্থ আয় করব না, আপনারাও কোনো অবৈধ লেনদেনের সঙ্গে জড়াবেন না। কোনো ঠিকাদারদের কাছ থেকে কোনো ঘুষ নেওয়া হবে না। কাজ সঠিক কাজ করেই ঠিকাদারেরা অনায়াসেই বিল তুলতে পারবেন। কোনো প্রকার কমিশন-বাণিজ্য করবেন না।’

নজরুল ইসলাম মঞ্জু নাগরিকদের সঙ্গে নিয়েই কর্ম পরিচালনা গঠন ও বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। তিনি আধুনিক খুলনা গড়তে টেকসই উন্নয়নের কথাও বলেন। মঞ্জু বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, খুলনাকে নতুন করে সাজানোর ইচ্ছা তাঁর আছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, খুলনাকে সবুজ সিটিতে পরিণত করতে হবে। সে কারণে প্রতিটি জায়গায় গাছ লাগানোর জন্য তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান।’

অনুষ্ঠানে বিদায়ী প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেন, ‘যোগ্য ব্যক্তির কাছেই দায়িত্বটা যাচ্ছে। মঞ্জু আমার পূর্বপরিচিত। তিনি সংসদ নির্বাচনে হেরে যাওয়াতে কষ্ট পেয়েছি। কিন্তু মহান সৃষ্টিকর্তা কাউকে ফিরিয়ে দেন না, তার মর্যাদা আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। নিশ্চয়ই তিনি নগরবাসীর প্রত্যাশা পূরণ করবেন। আগামী নির্বাচনে আল্লাহ যেন তাঁকে বিজয়ী করেন। মঞ্জু নিশ্চয়ই তাঁর দক্ষতা ও যোগ্যতা দিয়ে জনগণের সেবা করবেন।’

গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নজরুল ইসলাম মঞ্জুকে কেসিসির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল

ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

সারা দেশে জামায়াত কর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে: গোলাম পরওয়ার

পাকিস্তানি পোশাক বলে মিথ্যা প্রচার চালানোয় জরিমানা

দাখিল পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

সড়কে মিলল ৩২ কেজির ওজনের কচ্ছপ, নদীতে অবমুক্ত

ছেঁউড়িয়ায় একতারা-ডুগডুগির সুরে মুখরিত লালন স্মরণোৎসব

৬ দফা দাবি আদায়ে কর্মবিরতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলায় সাত আসামি ৮ দিনের রিমান্ডে