হোম > সারা দেশ > রংপুর

গঙ্গাচড়ায় জাল টাকা দিয়ে বাজার করতে গিয়ে নারী আটক

 গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

রংপুরের গঙ্গাচড়ায় জাল টাকা দিয়ে বাজার করার সময় মনিজা বেগম (২০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের গঙ্গাচড়া বাজারে এ ঘটনা ঘটে। মনিজা বেগম একই ইউনিয়নের চেংমারী নাককাটির চওড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যায় ইফতারের আগমুহূর্তে ওই নারী বাজারের বিভিন্ন দোকানে গিয়ে জাল নোট দিয়ে কেনাকাটার চেষ্টা করেন। দোকানদারেরা জাল নোট বুঝতে পেরে ওই নারীকে কোনো পণ্য না দিয়ে ফিরিয়ে দেন। ওই নারী পরে অন্য দোকানে কেনাকাটা করতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। তখন তাঁরা ওই নারীকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৮ হাজার ৪০০ টাকার জাল নোট জব্দ করে।

এ বিষয়ে জানতে চাইলে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান আজকের পত্রিকাকে বলেন, আটক নারীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করা হয়েছে। আজ বুধবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

রাজশাহীতে পুলিশ পাহারায় জ্বালানি তেল বিক্রি

দাম্পত্য কলহের জেরে আত্মহত্যার চেষ্টা, ঢামেকে গৃহবধূর মৃত্যু

খুলনায় ৫টি অস্ত্র, ৯৬টি গু‌লিসহ নারী আটক

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কয়েকজন চিকিৎসক অনুপস্থিত

ধর্ষণের পর ফাঁসিতে ঝোলানো অবস্থায় মিলল শিশুর মরদেহ

হত্যাকারীদের শাস্তির দাবিতে চার সন্তান নিয়ে রাস্তায় ইবি শিক্ষিকার স্বামী

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে ঢাকায় বসবাসরত মিরসরাইবাসীর ইফতার মাহফিল

বরগুনায় শাবল দিয়ে গৃহবধূকে হত্যা

কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের ৩ জন হাসপাতালে

ভোরে অগ্নিকাণ্ডে তারাগঞ্জে তিন দোকান পুড়ে ছাই