হোম > সারা দেশ > কুমিল্লা

ব্রাহ্মণপাড়ায় ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি 

২২ কেজি গাঁজাসহ আটক দুজন। ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের বেলতলা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর গ্রামের মৃত রুক মিয়ার ছেলে মো. রাসেল আক্তার মুন্না (২৩) এবং একই উপজেলার কৈখলা গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মো. রুবেল (২৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদার। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। অভিযানের সময় তাঁদের কাছ থেকে ২২ কেজি গাঁজা ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে আদালতে পাঠানো হলে আদালত তাঁদের জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

আগুনে ৪৬ জনের মৃত্যু: বেইলি রোডের ব্যবসায়ী ২২ জনের বিরুদ্ধে সিআইডির অভিযোগপত্র

পরকীয়া সন্দেহে বন্ধুকে খুন, ২৪ দিন পর মিলল কঙ্কাল

ঘাটে ফেরি নেই, তবু এগোচ্ছিল নদীতে তলিয়ে যাওয়া ট্রাকটি

চাচার লাঠির আঘাতে আহত ভাতিজার মৃত্যু, চাচা গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

বগুড়ার সেই আলাল শেখ মারা গেছেন

পঞ্চগড়ে ট্রাংকে করে তেল সরিয়ে নেওয়ার চেষ্টা, স্থানীয়দের হাতে জব্দ

রামেক হাসপাতালে হামে আক্রান্ত শিশুর মৃত্যু

নবাবগঞ্জে ছয়টি ঘোড়া জবাই, তিনজনকে কারাদণ্ড