হোম > সারা দেশ > নেত্রকোণা

ঈদে গরু জবাইয়ের পরিকল্পনা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

নেত্রকোনা প্রতিনিধি

লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায় গ্রামবাসী। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার মদন উপজেলায় ঈদ উপলক্ষে গরু জবাই ও মাংস বণ্টনের পরিকল্পনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ বুধবার উপজেলার তিয়শ্রী ইউনিয়নে কাওয়ালিবিন্নী গ্রামে এমন ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে পুতুল মিয়া (৪৫), সাদেক (৩৫) ও জানে আলমের (৩০) অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাওয়ালিবিন্নী গ্রামের লোকজন ঠিক করেন, ঈদের আগে গরু জবাই করে মাংস ভাগ-বাঁটোয়ারা করবেন। এ নিয়ে গ্রামবাসী আলোচনা করে গরু কেনার সিদ্ধান্ত নেয়। কিন্তু গরুর মাংস বণ্টনের পরিকল্পনা ও আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের বজলু মিয়ার লোকজন ও মাজু মিয়ার লোকজনের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন।

মদন থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার দে জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাটুরিয়া–দৌলতদিয়া ঘাটে নৌযান চলাচল শুরু

জামালপুরে ৩ হাজার কেজি সরকারি চাল জব্দ

হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

ইবিতে বরখাস্ত ১৯ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর শাস্তি মওকুফ

চট্টগ্রামে আন্তজেলা ডাকাত দলের ৯ সদস্য গ্রেপ্তার

মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, চাচি আটক

জাবির হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

গোপালগঞ্জে দুদকের মামলায় গ্রেপ্তার পরিবেশ অধিদপ্তরের কর্মী

ডিজেল-সংকট: সাগরে মাছ ধরতে না পারায় ঈদ আনন্দ নেই উপকূলীয় জেলেদের

ঈদের কেনাকাটার কথা বলে প্রেমিকাকে নিয়ে গলায় আঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু