হোম > সারা দেশ > পাবনা

জমি নিয়ে বিরোধের জেরে ফুফু খুন, অভিযুক্ত ভাতিজা গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি

পাবনার আটঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে ফুফু খুন। ছবি: আজকের পত্রিকা

পাবনার আটঘরিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে ফুফু খুন হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আটঘরিয়া পৌরসভার রামচন্দ্রপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মনোয়ারা খাতুন (৭০) ওই এলাকার মৃত আয়নুদ্দীন প্রামাণিকের স্ত্রী।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনায় মামলার পর অভিযুক্ত ভাতিজা আজিম উদ্দিনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই এলাকার আক্তার হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, জমি নিয়ে মনোয়ারা খাতুনের সঙ্গে তাঁর ভাই আক্তার হোসেনের বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের চেষ্টা করছিলেন মনোয়ারা খাতুনের ছেলে আবদুল মমিন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই পরিবারের মধ্যে।

সন্ধ্যায় কথা-কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠে আপন ভাই আক্তার হোসেনের ছেলে ভাতিজা আজিম উদ্দিন। পরমুহূর্তেই সে ধারালো অস্ত্র দিয়ে মনোয়ারা খাতুনকে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান বলেন, শনিবার পাবনা জেনারেল হাসপাতালে নিহতের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যার ঘটনায় নিহতের ছেলে আবদুল মমিন বাদী হয়ে শুক্রবার রাতে তাঁর মামাতো ভাই আজিম উদ্দিনকে অভিযুক্ত করে থানায় মামলা করেন। পরে পাবনা শহর এলাকা থেকে অভিযুক্ত আজিম উদ্দিনকে গ্রেপ্তার করে শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় স্ত্রীর আত্মসমর্পণ

পানিতে ডুবে একসঙ্গে তিন শিশুর মৃত্যু

মশা নিধনে উন্নত ওষুধ কেনার নির্দেশ বিসিসি প্রশাসকের

অফিসের চাহিদা দেখিয়ে ৩০০ লিটার তেল নিতে গিয়ে ধরা ফায়ার সার্ভিসের ৪ কর্মী

প্লাস্টিকের বোতলে তেল নিতে পাম্পে ভিড়

উত্তরায় ঢাকঢোল পিটিয়ে ফুটপাত দখলদারদের সতর্ক করল পুলিশ-ম্যাজিস্ট্রেট

যাত্রাবাড়ীতে সড়ক দখলমুক্ত করতে কয়েক শ হকার উচ্ছেদ‎

মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল স্কুলশিক্ষার্থীর

রাজশাহীতে পদ্মা ব্যারাজ দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

রাজধানীতে অটোরিকশায় পিকআপের ধাক্কা, পড়ে যাওয়া ব্যক্তিকে আবার থেঁতলে হত্যা