হোম > সারা দেশ > মাগুরা

ঘুষ খাওয়া আর ‘মল’ খাওয়া সমান: সংস্কৃতিমন্ত্রী

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

দুর্নীতি, দখলদারি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, ‘ঘুষ খাওয়া আর “মল” খাওয়া সমান। অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। যে দলের লোকই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ঐতিহ্যবাহী আমিনুর রহমান কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ঘুষ-দুর্নীতি আমরা সম্পূর্ণরূপে নির্মূল করতে চাই। ঘুষ খেয়ে যারা আত্মতৃপ্তি পেতে চায়, তাদের মতো জঘন্য প্রকৃতির লোক এই দেশটাকে এগিয়ে নিতে পারবে না।’

সংস্কৃতিমন্ত্রী ঘোষণা করেন, ‘সরকারি সুযোগ-সুবিধা ও ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক বা দলীয় পক্ষপাতিত্ব করা হবে না। যাঁরা আমাদের ভোট দিয়েছেন, তাঁরাও কার্ড পাবেন; যাঁরা দেননি, তাঁরাও পাবেন। এই কার্ড হবে প্রতিটি পরিবারের আর্থিক সুরক্ষা কবজ, যার মাধ্যমে সরকারি সুবিধা সরাসরি মানুষের কাছে পৌঁছে যাবে।’

মন্ত্রী নিতাই রায় বলেন, ছিন্নমূল মানুষকে প্রতিদিন ৫০০ টাকা করে সরকারি সহায়তা দেওয়া হবে। এই প্রক্রিয়ায় কোনো দলীয় প্রভাব থাকবে না। এ ছাড়া খাল খনন কর্মসূচি এবং নদী খননের মাধ্যমে কৃষি ও পরিবেশের আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দেন তিনি। পরিবেশ রক্ষায় আগামী পাঁচ বছরে সারা দেশে ৫০ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রার কথাও তিনি উল্লেখ করেন।

রাজনৈতিক ভিন্নমত থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নিতাই রায় চৌধুরী বলেন, ‘আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকবে, আদর্শের পার্থক্য থাকবে, ধর্ম-বর্ণের পার্থক্য থাকবে; কিন্তু দিন শেষে আমরা সবাই বাংলাদেশি। আমরা জনগণের মধ্যে বিভেদ নয়, ঐক্য চাই।’

আমিনুর রহমান কলেজের গভর্নিং বডির সভাপতি মো. তানভীর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান এবং কলেজের প্রতিষ্ঠাতা মো. মিজানুর রহমান কাবুল।

অনুষ্ঠান শেষে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

যুবদল পরিচয়ে চাঁদা দাবি, দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রধানমন্ত্রীকে চিকিৎসকের ধন্যবাদ

সারা দেশে চাঁদাবাজদের তালিকা করছে র‍্যাব

প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৫

বাজিতপুরে ট্রাক নদীতে, পথচারীর মৃত্যু

ভোলা সদর হাসপাতাল: সংবাদ প্রকাশের পর চালু হলো এক্স-রে মেশিন

ঢাকা-৪ আসনের ৭৫ ভাগ গ্রাহক গ্যাস পাচ্ছে না: এমপি জয়নুল আবেদীন

বঙ্গোপসাগর উপকূলে কোস্ট গার্ডের অভিযান: ১০ জলদস্যু ও ৮ পাচারকারী আটক

চট্টগ্রামে পণ্য মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন

বরগুনায় ডায়রিয়ার প্রকোপ বাড়ছে, ৩২ ঘণ্টায় ৭২ জন হাসপাতালে ভর্তি

‘পুলিশের ওপর জনগণের আস্থা নাই’ ম্যাজিস্ট্রেটের মন্তব্যে পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্বেগ