হোম > সারা দেশ > যশোর

৮ ঘণ্টা বসে তেল না পেয়ে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা

­যশোর প্রতিনিধি

ফিলিং স্টেশন ম্যানেজারকে হত্যার ঘটনায় যশোর থেকে একজন আটক। ছবি: আজকের পত্রিকা

সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত তেলের জন্য অপেক্ষা করে না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে (ম্যানেজার) ট্রাকচাপা দেন চালক সুজাত মোল্যা। র‍্যাবের হাতে আটক সুজাত মোল্যা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ কথা বলেছেন।

আজ রোববার সন্ধ্যায় র‍্যাব-৬ ক্যাম্পের অধিনায়ক মেজর ফজলে রাব্বী ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এর আগে গতকাল শনিবার রাতে জ্বালানি তেল না পেয়ে বাগ্‌বিতণ্ডার পর নড়াইলে তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় আজ যশোর থেকে সুজাত মোল্যাকে আটক করেছে র‍্যাব। পরে ট্রাকটি বেনাপোল পৌর টার্মিনাল থেকে জব্দ করে নাভারণ হাইওয়ে পুলিশ।

র‍্যাব জানায়, তেল না পেয়ে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক নাহিদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান সুজাত মোল্যা। এ সময় তিনি ক্ষুব্ধ হয়ে ট্রাক টান দিলে নাহিদ চাকায় পিষ্ট হন। পরে মৃত্যুর কথা জানতে পেরে ট্রাকটি বেনাপোল টার্মিনালে রেখে বাঘারপাড়ায় আত্মগোপন করেন সুজাত মোল্যা।

তেল না পেয়ে রাজধানীতে মহাসড়ক অবরোধ বাইকারদের

খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি মাসুম, সম্পাদক নান্নু

আইসিইউ থেকে বের হতেই সংকটে হাম আক্রান্ত শিশু, এবার সিরিয়াল ৩৬

কেরানীগঞ্জে পুলিশ সদস্যের বাড়ি ভাঙচুরের অভিযোগ

ডোবায় ডুবে যমজ শিশুর মৃত্যু

অবৈধভাবে ইতালিযাত্রা: লিবিয়ায় কালকিনির যুবকের মৃত্যু

চট্টগ্রামে ইস্পাহানী বস্তিতে আগুন, ৩০ পরিবারের সব পুড়ে ছাই

গোয়াইনঘাটে অবৈধ ইটভাটা স্থাপনের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীতে ৩ জনকে কুপিয়ে জখম, গণপিটুনিতে হামলাকারী নিহত

কুষ্টিয়ায় আ.লীগ নেতাকে ডেকে নিয়ে গুলি