হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে দল বেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক অন্তঃসত্ত্বা নারীকে দল বেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে পাঁচগাও ঋষিপাড়া নয়াবাড়ী এলাকার পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার বেলা ১১টার দিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ওই নারী চাঁদপুর জেলার মতলব উপজেলার বাসিন্দা। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। গতকাল শনিবার স্বামীর সঙ্গে অভিমান করে বাড়ি থেকে লঞ্চে ঢাকার সদরঘাটে আসেন ওই নারী। সেখান থেকে তিনি কেরানীগঞ্জের পথে রওনা দেন। রাত আনুমানিক ১০টার দিকে তিনি ইকুরিয়ায় পৌঁছান।

তিনি বলেন, সেখানে ওই দুই যুবকের সঙ্গে তাঁর দেখা হয়। রাত হয়ে গেছে বলে আশ্রয় দেওয়ার নাম করে পরিত্যক্ত এক বাড়িতে নিয়ে যান তাঁরা। সেখানে আরও দুজন আগে থেকেই ছিলেন। তিনজন ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করেন। এর মধ্যে ওই নারীর চিৎকারে আশপাশের মানুষ জড়ো হয়ে দুজনকে ধরে পুলিশে সোপর্দ করে। কিন্তু বাকি দুজন পালিয়ে যান।

এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে বলে জানান ওসি মাজহারুল।

২৪ ঘণ্টা পার হলেও শার্শায় পল্লিচিকিৎসক হত্যায় গ্রেপ্তার নেই

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার দরকার নেই: শামা ওবায়েদ

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না: ধর্মমন্ত্রী