হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ব্যালট বইয়ে ৯৯ পেপার কম থাকার অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি­

চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌরসভা এলাকার সাতগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌরসভা এলাকার সাতগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে একটি ব্যালট বইয়ে ৯৯টি ব্যালট পেপার কম পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে পোলিং এজেন্টদের মধ্যে আলোচনা হলেও ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবেই চলছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

জানা গেছে, আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সাতগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ১০১ নম্বর বুথে একটি ব্যালট বইয়ে নির্ধারিত সংখ্যার চেয়ে ৯৯টি ব্যালট পেপার কম ছিল বলে অভিযোগ করেন বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টরা।

ভোটকেন্দ্রটির ওই বুথে উপস্থিত ধানের শীষ, দাঁড়িপাল্লা ও হাতপাখা প্রতীকের পোলিং এজেন্টরা জানান, ভোট গ্রহণ সুষ্ঠুভাবেই চলছে। তবে ব্যালট বইয়ের সিরিয়াল মিলিয়ে দেখার সময় ঘাটতির বিষয়টি নজরে আসে।

ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্ট বেনজির আহম্মেদ বলেন, ‘সিরিয়াল অনুযায়ী আমি ৯৯টা ব্যালট পেপার পাইনি। ভোট গণনার সময় বিষয়টি মিলিয়ে দেখা হবে।’

অভিযোগের বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইনস্ট্রাক্টর নুরনবী পিয়াস বলেন, ‘এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৭৪৪ জন। ভোটার অনুপাতে আমাকে ব্যালট পেপার বুঝিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপার বণ্টনের সময় সিরিয়াল নম্বরে ধারাবাহিকতা থাকে না। একটি কেন্দ্রের ভোটার যদি ১৫০ জন হয়, তাহলে পরের কেন্দ্রের ব্যালট শুরু হবে ১৫১ নম্বর থেকে। এ কারণে সিরিয়ালে তারতম্য হওয়াটা স্বাভাবিক। এখানে ভুলের কিছু হয়নি। ভোট গ্রহণ নির্ধারিত নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে।’

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ, বরিশালে যুবদল নেতা আটক

জোর করে ধানের শীষে সিল মারার চেষ্টা, ৩৮ ব্যালট বাতিল, আটক ৩

হাসপাতালের বেডে শুয়ে ভোটকেন্দ্রে আহত যুবদল নেতা

ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রামে ভোটকেন্দ্রে বৃদ্ধের মৃত্যু

ভোট ও গণভোটের বাক্স একই হওয়ায় গণনায় বিলম্বের আশঙ্কা ডা. জাহিদের

রাজশাহীতে ভোটকেন্দ্রের সামনে নারী স্বতন্ত্র প্রার্থীকে চড়থাপ্পড়

কুমিল্লায় জাল ভোট দেওয়ায় ৩ জনের কারাদণ্ড

নওগাঁয় আরেক কেন্দ্রে ভোট গণনার আগেই রেজাল্ট শিটে প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষর

খালিয়াজুরীতে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক