হোম > সারা দেশ > গাজীপুর

ঝড়ে ঘরের চালের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

: গতকাল রাত ১টার দিকে শ্রীপুরের ছাতির বাজার এলাকায় ঝড়ে ঘরের টিনের চাল ধসে পড়ে। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে ঝড়ে ঘরের টিনের চাল ধসে পড়ে সিরাজ উদ্দিন (৭২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সকালে স্থানীয়রা তাঁর মরদেহ উদ্ধার করেন।

নিহত সিরাজ উদ্দিন টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার কনুরা গ্রামের মৃত গাজী রহমানের ছেলে। তিনি শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় ভাড়া বাসায় থেকে বাঁশের সিলিং তৈরির কাজ করতেন।

নিহতের ছেলে শাহীন আলম জানান, তাঁর বাবা ছাতির বাজার এলাকায় তাজউদ্দিন নামে এক ব্যক্তির জায়গা ভাড়া নিয়ে সেখানে অস্থায়ী টিনশেড ঘর নির্মাণ করে বসবাস ও কাজ করতেন। প্রতিদিনের মতো সোমবার রাতেও খাওয়াদাওয়া শেষে ঘরের এক কোণে রাখা চৌকিতে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে হঠাৎ প্রবল ঝড় শুরু হলে ঘরের ওপর গাছের ডাল ভেঙে পড়ে। এতে টিনের চাল ধসে তাঁর বাবা চাপা পড়েন।

তিনি আরও জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাবার মরদেহ উদ্ধার করতে দেখেন। পরে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়।

জমির মালিক তাজউদ্দিনের ছেলে সজীব আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে সিরাজ উদ্দিন তাঁদের জমি ভাড়া নিয়ে সেখানে কাজ করছিলেন। সোমবার রাতে প্রবল ঝড়ে টিনশেড ঘরের চাল তাঁর ওপর ভেঙে পড়ে। পরে সকালে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ব্যবসায়ী রুবেল বলেন, সকালে বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন গিয়ে টিনের চাল সরিয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেন। ঘরের ওপর গাছের একটি ডাল ভেঙে পড়ায় টিনের চাল ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদ বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্বজনেরা মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এবার হত্যা মামলায় গ্রেপ্তার ও ৪ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নানার মৃত্যু

যুবদল নেতা হত্যা মামলার আসামি বাকা মাসুদ গ্রেপ্তার

সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত

ইবি শিক্ষিকা হত্যা: দ্রুত বিচার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মৌন মিছিল

জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী

ইসলামপুরে বস্তাবন্দী এক যুবকের লাশ উদ্ধার

সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলা: আদালতে নির্দোষ দাবি আরিফ, গউস ও বাবরের

রাজশাহীর মনোয়ার হত্যা মামলায় হুইপ রুহুল কুদ্দুসসহ জেএমবির সব আসামি বেকসুর খালাস

চট্টগ্রামের কুদালা খালে বিষ প্রয়োগে দেশি মাছ নিধনের অভিযোগ